
নীতীশের দিদি তেজস্বী রেড্ডি
শেষ আপডেট: 29 December 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্ট ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন নীতীশ কুমার রেড্ডি। ১১৪ রান করে তিনি আউট হন। শনিবার (২৮ ডিসেম্বর) টিম ইন্ডিয়ার হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন নীতীশ। এরপর আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করে তিনি টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে ওঠেন তিনি। আর ভাইয়ের এমন বিধ্বংসী ইনিংস দেখার পর আপাতত খুশিতে ডগমগ নীতীশের দিদি তেজস্বী যাদব।
অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরানের তালিকায় সচিন তেন্ডুলকর এবং ঋষভ পন্থের সঙ্গে নাম লিখিয়েছেন নীতীশ রেড্ডি। চতুর্থ দিন নাথান লিয়নের বলে তিনি আউট হন। ততক্ষণে ১১ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২১ বছর বয়সি এই ভারতীয় ব্যাটারের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানের ব্যবধান কমিয়ে আনে। নাহলে তো একটা সময় ভারতের স্কোর ৬ উইকেটে ১৯১ রান ছিল।
চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের সময় রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার দেখা করতে যান নীতীশের পরিবারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন ভারতের এই অলরাউন্ডারের বাবা মুত্যালা রেড্ডি এবং দিদি তেজস্বী। সেখানেই নীতীশের দিদি স্বীকার করেন, তাঁদের সম্পর্কটা আসলে টম এবং জেরির মতো। পাশাপাশি তিনি জানিয়েছে, নীতীশ যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে, এতেই তিনি সন্তুষ্ট।
তেজস্বী বললেন, 'আমাদের সম্পর্কটা আসলে টম এবং জেরির মতো। মন থেকে আমরা একে অপরকে ভালবাসি। কিন্তু, খুব বেশি প্রকাশ করি না। তবে একে অপরকে যে ভালবাসি, সেটা অনস্বীকার্য। আমি আজ একজন গর্বিত দিদি। ও সবসময় বলত, দেখো একদিন না একদিন তোমাকে ঠিক গর্বিত করব আমি। গতকাল আমার জীবনে সেই দিনটা এসেছে।'
Nitish Kumar Reddy's sister in the ABC Sport commentary Box. ❤️
— Tanuj Singh (@ImTanujSingh) December 29, 2024
- She said "My father sacrificed his job for Nitish and my brother had kept that promise and proved it himself". pic.twitter.com/R3YGCLWpFo
এই প্রসঙ্গে আমাদের জানিয়ে রাখি, টম এবং জেরি আসলে বিখ্যাত কার্টুন চরিত্র। জোসেফ বারবেরা এবং উইলিয়াম হানা এই চরিত্র দুটো তৈরি করেছিলেন। টম একটা দুষ্টু বিড়াল, আর জেরি চালাক ইঁদুর।
এই ম্যাচে আশা করা হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা ঋষভ পন্থ বল হাতে জ্বলে উঠবেন। কিন্তু, যাবতীয় প্রচারের আলো কেড়ে নেন নীতীশ রেড্ডি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ইতিমধ্যে সর্বাধিক রান সংগ্রহ করে ফেলেছেন। ৫৮.৬০ ব্যাটিং গড়ে তিনি এখনও পর্যন্ত মোট ২৯৩ রান করেছেন। প্রথম তিনটে টেস্ট ম্যাচে ৩০ থেকে ৪০ রানের মধ্যে আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে মেলবোর্নে দাপুটে শতরান করেন।