Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'রোহিত একেবারে খাঁটি সোনা, তবে...', এ কী বললেন সিধু?

সিধুর আশা, খুব তাড়াতাড়ি রোহিত এবং বিরাট নিজেদের পুরনো ফর্মে আবারও ফিরতে পারবেন।

'রোহিত একেবারে খাঁটি সোনা, তবে...', এ কী বললেন সিধু?

রোহিত শর্মা এবং নভজ্যোৎ সিং সিধু

শেষ আপডেট: 9 January 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো : রোহিত শর্মা এবং বিরাট কোহলির সময়টা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। এই কঠিন সময়ে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটিং মহারথীর পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর আশা, খুব তাড়াতাড়ি রোহিত এবং বিরাট নিজেদের পুরনো ফর্মে আবারও ফিরতে পারবেন। আবারও ২২ গজের লড়াইয়ে জ্বলে উঠবেন।

সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে। এরপরই ভারতীয় ক্রিকেট দলে রোহিত এবং বিরাটের ভবিষ্যত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন, তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। তবে সিধু মনে করেন, রোহিত এবং বিরাটের ফর্মে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগেও এমন কঠিন পরিস্থিতি থেকে তাঁরা কামব্যাক করেছিলেন।

স্পোর্টস তক'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সিধু বললেন, 'যে মানুষটার দখলে ৮০ সেঞ্চুরি রয়েছে, ১০ হাজারের (বিরাট কোহলি) কাছাকাছি রান রয়েছে, তাকে আর আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই। ও নিজের বাড়িতে যাবে। এই ভিডিওগুলো দেখবে। বুঝতে পারবে থেকে শরীরের থেকে ব্যাটের দুরত্বটা বেশি হয়ে যাচ্ছে। তাহলেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে। এই একই কথা রোহিতের জন্যও আমি বলতে চাই।' 

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। রোহিতকে শুধুমাত্র নিজের ব্যাটিং টেকনিক নিয়ে আলাদা করে খাটতে হবে। ও একজন অসাধারণ ক্রিকেটার। একেবারে খাঁটি সোনা... রোহিতের সঙ্গে কতবারই বা আমার সাক্ষাৎ হয়েছে? আইপিএল টুর্নামেন্টের সময় বড় জোর ২০ মিনিট। হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ভাল পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু, টি-২০ বিশ্বকাপে এই রোহিত শর্মাই মিচেল স্টার্ককে তিনটে ছক্কা মেরেছিল। সেকথা সবাই ভুলে গেল? ও তো একজন মানুষ। যত বেশি আরও অনুশীলন করবে, ততই নিজের পারফরম্যান্স আরও ভাল করতে পারবে।'


```