Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লাগামহীন মন্তব্য, বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে! ফের বিপাকে সিধু

কপিল শর্মা শো'র সঙ্গে নভজ্যোৎ সিং সিধুর সম্পর্ক বেশ পুরনো।

লাগামহীন মন্তব্য, বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে! ফের বিপাকে সিধু

কপিল শর্মা এবং নভজ্যোৎ সিং সিধু

শেষ আপডেট: 3 December 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো : ফের বিপাকে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। তাঁর বিরুদ্ধে বলিউড অভিনেত্রী রোজলিন খান আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যে সিধুকে নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি কপিল শর্মা শো'য়ে অতিথি হিসেবে এসেছিলেন সিধু। সেখানে তিনি ক্যানসার চিকিৎসা নিয়ে বেশ কয়েকটি কথা বলেছেন। অভিযোগ, তাঁর এই বক্তব্য ক্যানসার আক্রান্তদের কার্যত বিভ্রান্ত করছে।

সম্প্রতি কপিল শর্মা শো'য়ে এসে নভজ্যোত সিং সিধু তাঁর স্ত্রী'র ক্যানসার চিকিৎসা নিয়ে মুখ খুলেছিলেন। সেখানেই তিনি উল্লেখ করেন যে ক্যানসার নিরাময়ে নিম পাতা এবং হলুদ অপরিহার্য। এই মন্তব্যকে ঘিরে শুরু হয়ে যায় বিতর্ক। চিকিৎসা বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছেন, এমন দাবি সর্বৈবভাবে মিথ্যা। এতে লোকজনের ক্ষতিই হতে পারে।

আর এমন ভুলভাল মন্তব্যের কারণে সিধুর বিরুদ্ধে  আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। আসলে রোজলিন নিজেও একজন ক্যানসার আক্রান্ত রোগী ছিলেন। তিনিই এই আইনি পদক্ষেপের ব্যাপারে সামনে এগিয়ে এসেছেন। তাঁর কথায়, সিধুর এই মন্তব্য আসলে জনগণকে বিভ্রান্ত করছে। তাঁর বিস্ময়, এত বড়মাপের একটি অনুষ্ঠানে কীভাবে একজন যাচাই না করে এমন ভুলভাল মন্তব্য করতে পারেন! তিনি কার্যত ভয় পেয়েছেন, সিধুর টোটকা মানলে ক্যানসার আক্রান্তরা আরও বড় বিপদের মুখে পড়তে পারেন। পাশাপাশি, সিধুর এই পরামর্শ মানতেও তিনি সবাইকে নিষেধ করেছেন। 

কপিল শর্মা শো'র সঙ্গে নভজ্যোৎ সিং সিধুর সম্পর্ক বেশ পুরনো। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে তিনি বিচারক ছিলেন। এই অনুষ্ঠানের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন কপিল শর্মা। এরপর ২০১৩ সালে কালার্সে আয়োজিত কপিলের কমেডি শো'য়ে নভজ্যোত সিং সিধু গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর সোনিতে এই অনুষ্ঠানটি শুরু হয়। তবে ২০১৯ সাল থেকে সিধুর জায়গায় অর্চনা পূরাণ সিংকে দেখতে পাওয়া যায়। পুলওয়ামা আক্রমণ নিয়ে বেলাগাম মন্তব্যের পরই চ্যানেলের পক্ষ থেকে সিধুকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।


```