Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্টেজ ফোর ক্যান্সার থেকে কীভাবে সম্পূর্ণ সেরে উঠলেন নবজ্যোৎ কউর সিধু, জানালেন প্রাক্তন ব্যাটার

শুক্রবার (২২ নভেম্বর) অমৃতসরের বাড়িতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন সিধু।

স্টেজ ফোর ক্যান্সার থেকে কীভাবে সম্পূর্ণ সেরে উঠলেন নবজ্যোৎ কউর সিধু, জানালেন প্রাক্তন ব্যাটার

নভজ্যোৎ সিং সিধু

শেষ আপডেট: 22 November 2024 15:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্য়োৎ সিং সিধুর স্ত্রী ইতিমধ্যে ক্যানসারকে পরাস্ত করেছেন। সেকথা নিজের মুখেই স্বীকার করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার। শুক্রবার (২২ নভেম্বর) অমৃতসরের বাড়িতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন সিধু। সেখানেই তিনি জানান যে তাঁর স্ত্রী নভজ্যোৎ সম্পূর্ণভাবে ক্যানসার মুক্ত হয়েছেন। 

এই প্রসঙ্গে সিধু বললেন, 'আমি আজ যারপরনাই গর্বিত। নোনি (তাঁর স্ত্রী) এখন একেবারে ক্যানসার মুক্ত হয়ে গিয়েছে। বছর দুয়েক আগে ও জানতে পেরেছিল যে শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। কিন্তু, বর্তমানে এই ব্যাধিকে ও সম্পূর্ণভাবে পরাস্ত করেছে।'

সিধু জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর গোটা পরিবার পাশে ছিল। সেইসঙ্গে তিনি ভারতীয় এবং মার্কিন চিকিৎসকদের বিভিন্ন বই নিয়ে পড়াশোনা শুরু করেন। তিনি বললেন, 'একটা বিষয়ের উপর জোর দিয়েছিলাম যে আমাদের খাওয়া-দাওয়া এবং জীবনশৈলী বদলাতে হবে। নতুন খাদ্যাভ্যাস ক্যানসার নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য় করেছে। ৪৫ দিন পর ওর সার্জারি হয়। পিইটি স্ক্যানে আর ক্যানসারের কোষ ধরা পড়েনি।' প্রসঙ্গত, ফোর্থ স্টেজে নভজ্যোতের ক্যানসার ধরা পড়েছিল। মেটাস্টেসিসের জন্য তাঁকে ব্রেস্ট সার্জারিও করাতে হয়।

স্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সক্রিয় রাজনীতির সঙ্গে দুরত্ব বাড়িয়েছিলেন সিধু। লোকসভা নির্বাচন চলাকালীনও তাঁকে পঞ্জাবে দেখতে পাওয়া যায়নি। সেইসময় তিনি স্ত্রী'র পাশে সবসময় ছিলেন। তবে কি আবারও সিধুকে সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যাবে? জবাব খানিকটা এড়িয়ে গিয়েই তিনি বললেন, এর উত্তর দলই দেবে।

২০২৪ লোকসভা নির্বাচন কিংবা চার বিধানসভা আসনে আয়োজিত উপনির্বাচনেও প্রচার করতে আসেননি সিধু। প্রসঙ্গত, ২০২২ বিধানসভা নির্বাচনে সিধু এবং তাঁর স্ত্রী হেরে যাওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে দুরত্ব বাড়াতে শুরু করেছিলেন। ২০২২ সালে পূর্ব অমৃতসর আসনে সিধুকে পরাস্ত করেন আম আদমি পার্টির জীবনজ্যোৎ কৌর।


```