Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

IPL নিলামে ঝাড়-ফুঁক করেছিলেন নীতা আম্বানি! ভাইরাল ভিডিওটি দেখেছেন?

তবে এই বিষয়টির সঙ্গে ব্ল্যাক ম্য়াজিক কিংবা কালা জাদুর কোনও সম্পর্ক নেই।

IPL নিলামে ঝাড়-ফুঁক করেছিলেন নীতা আম্বানি! ভাইরাল ভিডিওটি দেখেছেন?

আইপিএল নিলামে নীতা আম্বানি

শেষ আপডেট: 5 December 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো : গত মাসের ২৪ এবং ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দা শহরে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ২ দিনের এই নিলাম অনুষ্ঠানে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার যেমন রাতারাতি কোটিপতি হয়েছেন, তেমনই কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আবার আনসোল্ড থেকে গেলেন।

তবে গত কয়েকদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানির একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিও দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করেছেন, নিলাম অনুষ্ঠান শুরুর আগে নীতা আম্বানি নাকি ঝাড়-ফুঁক করছিলেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়ে গিয়েছে।

দেখে নিন সেই ভিডিও :

তবে এই বিষয়টির সঙ্গে ব্ল্যাক ম্য়াজিক কিংবা কালা জাদুর কোনও সম্পর্ক নেই। কোনও ঝাড়-ফুঁকও করছেন না তিনি। আসলে, নিলাম অনুষ্ঠান শুরুর আগে তিনি ঈশ্বরের কাছে প্রার্থণা করছিলেন, যাবতীয় সিদ্ধান্ত যেন সঠিক নিতে পারেন তিনি। উল্লেখ্য, এই মেগা অকশনে মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে।

এক নজরে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড :

জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিনজ, করণ শর্মা, দীপক চাহার, রায়ান রিকলটন, আল্লাহ গজনফার, উইল জ্যাকস, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, কেএল শ্রীজিত, রাজ অঙ্গদ বাওয়া, বেভন জেকবস, ভেঙ্কট পেনমেতসা, অর্জুন তেন্ডুলকর, লিজাড উইলিয়ামস, ভিগনেস পুথুর।


```