
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 20 November 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান জানাতে ৭ টাকার কয়েন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক? সোশ্যাল মিডিয়ায় একটি কয়েনের ছবি পোস্ট করে এমনটাই দাবি করা হচ্ছে।
আসলে, মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি পরেন। ক্রিকেটের যাবতীয় ফরম্য়াটে এই সংখ্যার জার্সিতেই তিনি আজীবন খেলে গিয়েছেন। ইতিমধ্যে নেটিজেনদের একাংশ একটি ছবি শেয়ার করছেন। ক্যাপশনে লিখছেন, ধোনির মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে।
তবে একটা কথা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, ধোনির কোনও কোনও কয়েন বাজারে আসছে না। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্যত কটাক্ষ করেই এমন ছবি পোস্ট করা হয়েছিল। তারপর থেকে ছবিটা ভাইরাল হয়ে যায়।
An image circulating on social media claims that a new ₹7 coin will be released to honor Mahendra Singh Dhoni for his contributions to Indian Cricket.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) November 14, 2024
✔️ The claim made in the image is #fake.
✔️ The Department of Economic Affairs has made NO such announcement. pic.twitter.com/rgFwmVUPbL
যদি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাত টাকার কোনও কয়েন বাজারে আনত, তাহলে সেটা অবশ্য়ই বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানিয়ে দিত।
এদিকে PIB Fact Check টুইটার পেজ থেকে একটি পোস্ট করা হয়েছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির সম্মানে সাত টাকার নতুন কয়েনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই দাবি একেবারেই মিথ্যা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি।