Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রত্যাবর্তন মঞ্চে হতাশার ‘সেঞ্চুরি’ মহম্মদ শামির, দলীপে রানের পাহাড়ে উত্তরাঞ্চল

সামি খরচ করেছেন ১০০ রান। এই ডানহাতি ফাস্ট বোলার ২৩ ওভার বল করে নিয়েছেন মাত্র একটি উইকেট। যা তাঁর নামের সঙ্গে মোটেও মানানসই নয়।

প্রত্যাবর্তন মঞ্চে হতাশার ‘সেঞ্চুরি’ মহম্মদ শামির, দলীপে রানের পাহাড়ে উত্তরাঞ্চল

মহম্মদ সামি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 August 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: চোট সারিয়ে যখন প্রত্যাবর্তন করেছেন, তখনই তাঁর আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গিয়েছে প্রতিপক্ষ। তবে এবার আর সেটা হল না। যে দলীপ ট্রফিকে (Duleep Trophy) জাতীয় দলে ফিরে আসার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন, সেখানেই ব্যর্থ হলেন মহম্মদ সামি (Mohammed Shami)।

চোট সারিয়ে সামি ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু দলীপ ট্রফির পৃর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচের প্রথম দুই দিনে বোলার সামি পুরোপুরি ব্যর্থ। এই ম্যাচে তিনি অবশ্য সেঞ্চুরি করেছেনকিন্তু এই শতক হল বোলার সামির। প্রথম ইনিংসে নর্থ জোন ৪০৫ রানের বিশাল স্কোর করে। সামি খরচ করেছেন ১০০ রান। এই ডানহাতি ফাস্ট বোলার ২৩ ওভার বল করে নিয়েছেন মাত্র একটি উইকেট। যা তাঁর নামের সঙ্গে মোটেও মানানসই নয়।

দীর্ঘদিন ধরেই ভারতের টেস্ট দলের বাইরে বাংলার এই পেসার। চ্যাম্পিয়নস ট্রফিজয়ী টিম ইন্ডিয়া স্কোয়াডে অবশ্য ছিলেন তিনিকিন্তু টেস্টে বহুদিন ধরেই ব্রাত্য। এর পেছনে ইনজুরিও কারণ। দলীপ ট্রফির আগে সামি গত মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তাঁর শেষ লাল বলের ম্যাচ খেলেছিলেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৩-এর ফাইনালে ভারতের হয়ে শেষ টেস্টটি খেলেছিলেন এই তারকা পেসার। অস্ট্রেলিয়া সফরের জন্য তাঁকে নির্বাচিত করা হয়নি এবং সম্প্রতি ইংল্যান্ড সফরেও তিনি টিম ইন্ডিয়ায় জায়গা পাননি।

এরমধ্যেই গুঞ্জন ছড়িয়েছিল শামির অবসর নিয়ে। যা তিনি নিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে অস্বীকার করেন। সামি বলেন, "যদি কারও সমস্যা থাকেআমাকে জানান। আমি অবসর নিলে কি তাঁদের জীবন উন্নত হবেআমি কার পথে বাধা হয়ে দাঁড়িয়েছি যে, তাঁরা আমাকে অবসর নিতে দেখতে চানআমাকে নির্বাচন না করা হলেও আমি কঠোর পরিশ্রম করে যাব। যদি তুমি আমাকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না দাওআমি ঘরোয়া ম্যাচ খেলব। আমি কোথাও খেলব। যখন তুমি বিরক্ত হও তখন অবসরের কথা আসে। আমার ক্ষেত্রে তা হয় না।"


```