Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিচেলরা বুঝিয়ে দিলেন, ‘টাকা’ দিয়ে তাঁদের টিম মিটিং দেখতে চেয়ে অশ্বিন এতটুকু বাড়িয়ে বলেননি

একটা কথা দিনের আলোর মতো স্পষ্ট: নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্কৃতিতে টিম মিটিং মানে শুধু আলোচনা নয়। সেখানে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, নিজেদের সীমাবদ্ধতা—সব খোলাখুলি টেবিলে থাকে। 

মিচেলরা বুঝিয়ে দিলেন, ‘টাকা’ দিয়ে তাঁদের টিম মিটিং দেখতে চেয়ে অশ্বিন এতটুকু বাড়িয়ে বলেননি

নিউজিল্যান্ড টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 January 2026 15:27

দ্য ওয়াল ব্যুরো: বরোদার প্রথম ওয়ানডে। ৩০১ রান তুলল নিউজিল্যান্ড৷ পাটা পিচে খুব একটা বড় টার্গেট নয়৷ তবু ব্যাটিং ধস সামলে তিনশোর গণ্ডি পেরিয়ে গেল কিউয়িরা। ব্যাট হাতে ভারত নামল যখন, মনে করা হচ্ছিল অনায়াসে লক্ষ্য তাড়া করে ফেলবেন শুভমানরা (Shubman Gill), তখনই কাউন্টার পাঞ্চ! টিম ইন্ডিয়াকে প্রায় জব্দ করে ফেলেছিল নিউজিল্যান্ড বাহিনী। কিন্তু শেষরক্ষা হল না৷ কেএল রাহুলের (KL Rahul) একক দক্ষতায় টার্গেট চেজ ভারতের।

ম্যাচের পর বিশ্লেষণে যথারীতি নায়ক বন্দনা। কেএল রাহুলের দুরন্ত শতরানই রইল ফোকাসে। কিন্তু একটু ‘হটকে' কথা বলেন যাঁরা, রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তাঁদের অন্যতম, গাইলেন উলটো সুরে। জানালেন, তিনি ব্ল্যাক ক্যাপসদের চতুর রণকৌশলে মুগ্ধ, স্তম্ভিত! খুব ইচ্ছে, ড্যারিল মিচেলদের (Daryl Mitchell) টিম মিটিং দেখার৷ দরকারে গাঁটের কড়ি খরচা করতেও রাজি আছেন৷ শুধু একটিবার কাছ থেকে দেখে কিউয়িদের প্ল্যান কষা, ছক বোনা বুঝতে চান!

হেরো টিমের কৌশল জানতে চাইছে কেউ—এমন নমুনা বিরল৷ অশ্বিনের বক্তব্যও আলোচনায় এলেও, খুব স্বাভাবিকভাবেই অন্তরালে চলে যায়৷ তেমন পাত্তা পায়নি প্রথম ম্যাচের পর৷

সিরিজ শেষে, যদিও ওই মন্তব্যই ফের একবার ভেসে উঠেছে৷ কেড়েছে নজর৷ কারণ, ইতিহাস গড়েছে টিম নিউজিল্যান্ড৷ ওয়ানডে সিরিজে হারিয়েছে ভারতকে৷ ভারতের মাটিতে প্রথমবার।

কীভাবে ইতিহাস লিখল কিউয়িরা?

সদ্যসমাপ্ত সিরিজের সবচেয়ে বড় শিক্ষা একটাই—নাম নয়, পরিকল্পনা ম্যাচ জেতায়। নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসেছিল প্রায় ভাঙাচোর দল নিয়ে। কেন উইলিয়ামসন (Kane Williamson) নেই, একাধিক প্রথম সারির পেসার অনুপস্থিত, অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। তবু সিরিজ শেষে স্কোরলাইন বলছে ২–১। কারণ, কিউয়িদের ক্রিকেট-দর্শন ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রক্রিয়া নির্ভর।

প্রথম ওয়ানডে হেরে যাওয়ার পর অনেক দলই ভেঙে পড়ে। কিন্তু নিউজিল্যান্ড বরাবরের মতোই ‘রিসেট’ করেছে। কী ভুল হল, কোথায় খামতি থাকল—সেগুলো নোট করে পরের ম্যাচে সংশোধন। দ্বিতীয় আর তৃতীয় ম্যাচে সেটা চোখে পড়েছে স্পষ্টভাবে। টস, পিচ, পরিস্থিতি—সবকিছুর জন্য আলাদা আলাদা পরিকল্পনা। আর নিখুঁত বাস্তবায়ন।

ড্যারিল মিচেল: একাই একশো!

এই সিরিজ যদি কারও নামে লেখা হয়, তিনি ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ৩ ম্যাচে ৩৫২ রান, গড় ১৭৬—এই সংখ্যা শুধু নজরকাড়া নয়, ঐতিহাসিক! ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে চারটে ১৩০+ স্কোর—এই রেকর্ড আগে ছিল না।

মিচেলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক পরিস্থিতি বোঝা। রাজকোটে ১৩১*—রান চেজে কোথায় থামতে হবে, কোথায় গতি বাড়াতে হবে, সেটা তিনি বিলক্ষণ জানতেন। ইন্দোরে ১৩৭—৫৮/৩ থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংস। কোনও তাড়াহুড়ো নেই, অযথা ঝুঁকি নেই। শুধু প্ল্যান-কষা ক্রিকেট। সিরিজ-শেষে মিচেল বুঝিয়ে দিয়েছেন, বড় দলের বিরুদ্ধে খেলতে গেলে ‘নজরকাড়া শট’ নয়, ম্যাচ ম্যানেজমেন্টই আসল অস্ত্র।

ইন্দোরের টার্নিং পয়েন্ট: মানসিক আধিপত্য

তৃতীয় ওয়ানডে আদতে গোটা সিরিজের সারসংক্ষেপ। শুরুতেই ধাক্কা—৫৮/৩। এখানেই সাধারণত সফরকারী দল ভেঙে পড়ে। কিন্তু মিচেল–গ্লেন ফিলিপস (Glenn Phillips) জুটি (২১৯ রান) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দুজনে মিলে শুধু রান তোলেননি, মানসিক চাপ উলটো দিকে ঠেলে দিয়েছেন। ৩৩৭ রান তাড়া করতে নেমে শুভমান-রোহিতরা (Rohit Sharma) জানতেন, লড়াই সহজ নয়। নিউজিল্যান্ডের বোলাররা পরিকল্পনা বদলায়নি। আর তাই বিরাট কোহলির (Virat Kohli) ১২৪ সত্ত্বেও রান তাড়া করার উদ্যম মুখ থুবড়ে পড়ে।

এখানেই অশ্বিনের কথার মানে স্পষ্ট। পরিকল্পনা কাগজে নয়, মাঠে কীভাবে প্রয়োগ হচ্ছে—সেটাই আসল শেখার জায়গা!

‘টিম মিটিং দেখতে টাকা দেব’—অশ্বিন কেন বলেছিলেন?

রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মন্তব্য অনেকের কাছে ‘হালকা’ লেগেছিল। কিন্তু সিরিজ শেষে আজ সেটাই ভবিষ্যদ্বাণীর মতো শোনাচ্ছে। নিউজিল্যান্ড দেখিয়ে দিয়েছে, কীভাবে সীমিত সম্পদ দিয়ে বড় দলকে হারানো যায়। এই বোলিং আক্রমণের কারও ৫০টা ওয়ানডে উইকেট নেই। তবু ইন্দোরে তরুণ জ্যাকারি ফোকস (Zakary Foulkes), ক্রিস্টিয়ান ক্লার্করা (Christian Clarke) চাপের মুহূর্তে লাইন-লেন্থ ভুল করেনি। ডেথ ওভারে দু’বলে দু’উইকেট—নিছক প্রতিভা নয়, প্রস্তুতির ফল!

একটা কথা দিনের আলোর মতো স্পষ্ট: নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্কৃতিতে টিম মিটিং মানে শুধু আলোচনা নয়। সেখানে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, নিজেদের সীমাবদ্ধতা—সব খোলাখুলি টেবিলে থাকে। তাই মাঠে নামলে কেউ নিজের ভূমিকা নিয়ে দ্বিধায় থাকে না। এই সাফল্য শুধু একটি দ্বিপাক্ষিক সিরিজ জয় নয়। ভারতীয় ক্রিকেটের জন্য আয়নাও বটে। নাম, আইপিএল মূল্য, অভিজ্ঞতা—সব থাকলেই ম্যাচ জেতা যায় না। পরিকল্পনা, শৃঙ্খলা আর ঠান্ডা মাথা—এই তিনে মিলেই বড় দল তৈরি হয়।

অশ্বিন সেটা বুঝেছিলেন আগেই। মিচেলরা মাঠে প্রমাণ করে দিলেন।


```