Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভারত না অস্ট্রেলিয়া, বর্ডার-গাভাসকার ট্রফি জিতবে কে? ভবিষ্যদ্বাণী হেডেনের

অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, ড্রপ-ইন উইকেটে খেলা শুরু হওয়ার পর ঘরোয়া পরিস্থিতিতে ক্যাঙারুরা বেশ ভাল পারফরম্যান্স করছে।

ভারত না অস্ট্রেলিয়া, বর্ডার-গাভাসকার ট্রফি জিতবে কে? ভবিষ্যদ্বাণী হেডেনের

রোহিত শর্মা এবং প্যাট কামিন্স

শেষ আপডেট: 29 October 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার-গাভাসকার সিরিজের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াডও ঘোষণা করে দেওয়া হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। 

গত ২ সফরে অস্ট্রেলিয়ার উইকেটে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। রোহিত শর্মার নেতৃত্বে এবার টিম ইন্ডিয়া জয়ের হ্যাটট্রিক করতে চায়। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন এই সিরিজ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন।

ম্যাথিউ হেডেন মনে করেন, এবারের বর্ডার-গাভাসকার সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিজয়ী পারফরম্য়ান্স করতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার ৫৩তম জন্মদিন পালন করলেন হেডেন। স্টার স্পোর্টসকে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে তিনি বললেন, 'আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি যে এই সিরিজটা অস্ট্রেলিয়া জিততে পারে। তবে আমি একথাও বলব যে টিম ইন্ডিয়ার উপরেও কড়া নজর রাখতে হবে।'

অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, ড্রপ-ইন উইকেটে খেলা শুরু হওয়ার পর ঘরোয়া পরিস্থিতিতে ক্যাঙারুরা বেশ ভাল পারফরম্যান্স করছে। আশা করা যায়, ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধেও তেমনই পারফরম্য়ান্স করতে পারবে।


```