Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঠাঁই মেলেনি বাংলাদেশে, এবার পাকিস্তানে খেলতে যাচ্ছেন 'টাইগার' লিটন

৫৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে অপরাজিত ১২৫ রান।

ঠাঁই মেলেনি বাংলাদেশে, এবার পাকিস্তানে খেলতে যাচ্ছেন 'টাইগার' লিটন

লিটন কুমার দাস

শেষ আপডেট: 14 January 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলে জায়গা হয়নি লিটন দাসের। এই ঘটনায় তিনি খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন। যদিও তিনি জানিয়েছেন যে গত কয়েকমাস ধরেই তিনি খারাপ পারফরম্যান্স করেছেন। আর সেকারণেই তাঁকে বাদ পড়তে হয়েছে। তবে আবারও তিনি জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা করবেন।

ইতিমধ্যে একটি সুসংবাদও অবশ্য পেয়েছেন লিটন। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে দল পেয়েছেন তিনি। করাচি কিংস বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়েছে। একটি টুইট করে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একথা জানিয়েছেন।

আপাতত লিটন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন। সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হওয়ার পরই তিনি রংপুর রাইডার্সের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ৫৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে অপরাজিত ১২৫ রান। এরপর অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে লিটনকে স্কোয়াডে না রেখে বাংলাদেশ আদৌ কি কোনও ভুল করল? জবাবটা লিটন নিজেই দিয়ে দিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনীক, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর, পারফেভ হুসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা।


```