Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘চলো আইসক্রিম খেয়ে আসি!’ নিরীহ আর্জি কীভাবে প্রেমের প্রস্তাব হয়ে উঠল? গল্প শোনালেন রোহিত

ব্যাট হাতে বরাবর স্ট্রেট ড্রাইভ খেলতে চেয়েছেন। কিন্তু প্রেমপ্রস্তাবে ‘ইনসাইড এজ’ বেছে নেন রোহিত শর্মা। ঝুঁকিপূর্ণ শট। ব্যাটের কোণ ঘেঁষে বল লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। ভাগ্যিস আউট হননি!

‘চলো আইসক্রিম খেয়ে আসি!’ নিরীহ আর্জি কীভাবে প্রেমের প্রস্তাব হয়ে উঠল? গল্প শোনালেন রোহিত

রোহিত ও রীতিকা

শেষ আপডেট: 23 June 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে বরাবর স্ট্রেট ড্রাইভ খেলতে চেয়েছেন। কিন্তু প্রেমপ্রস্তাবে ‘ইনসাইড এজ’ বেছে নেন রোহিত শর্মা। ঝুঁকিপূর্ণ শট। ব্যাটের কোণ ঘেঁষে বল লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। ভাগ্যিস আউট হননি! উইকেটে টিকে থাকেন। প্রেমের আর্জি জানান, জবাব আসে: হ্যাঁ।

একটি ইন্টারভিউতে নিজের প্রেমজীবন নিয়ে এমনই মজার গল্প শুনিয়েছেন রোহিত।

বাইশ গজে কেরিয়ারের উত্থান। আর সেখানেই উড়ান মেলে জীবনের ভালবাসা। স্ত্রী রীতিকাকে প্রেম নিবেদন করেন ছেলেবেলার ক্রিকেট মাঠে। আর্জি গড়ায় বিবাহপ্রস্তাবে। তারপর সুখী দাম্পত্য, সাজানো পরিবার। কিন্তু সবকিছুর শুরুটা হয় সেই ময়দানে। কীভাবে? হরভজন সিংকে দেওয়া একটি সাক্ষাৎকারে তা-ই খোলসা করেছেন রোহিত শর্মা।

তিনি বলেন, ‘আমার প্রোপজালের গল্প বেশ রোম্যান্টিক। একদিন মেরিন ড্রাইভের কাছেপিঠে একটি জায়গায় আমি আর রীতিকা দেখা করি। ও বাড়ি থেকে খাবার এনেছিল। আমরা একসঙ্গে খাই-দাই। তারপর চুপচাপ বসেছিলাম। তখনই ওকে বলি, খুব বোর হচ্ছি। চলো আইসক্রিম খাই। বলামাত্র গাড়ি চড়ে বেরিয়ে পড়ি। মেরিন ড্রাইভ ছেড়ে যখন হাজি আলিও পেরিয়ে গিয়েছি, রিতিকা অবাক! জিজ্ঞেস করে, দোকান কোথায়? আমি জানাই, বোরিভালিতে একটা ভালো দোকান আছে, তুমি তো কখনও দেখোনি, চলো দেখাই।”

কিন্তু আইসক্রিম তো ছুতো। আসল পরিকল্পনা ফাঁস হয় খানিক বাদে। রোহিতের কথায়, ‘এরপর আমরা এসে পৌঁছই একটি মাঠে। চারপাশে ঘন অন্ধকার। রীতিকা তো বুঝতেই পারেনি ওটা ময়দান। আমি অবশ্য আগে থেকেই এক বন্ধুকে সমস্ত আয়োজনের নির্দেশ দিয়ে রেখেছিলাম। প্রস্তাব জানানোর মুহূর্তটা ক্যামেরাবন্দি করার কথাও জানিয়েছিলাম ওকে।’

সেই মাঠ, যেখানে ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে, সেখানে পা রাখার পর কী করেন? রোহিতের কথায়, ‘গাড়ি পার্ক করে রিতিকাকে নিয়ে পিচের ঠিক মাঝখানে গিয়ে হাঁটু মুড়ে বসে ওকে প্রপোজ করি।'

এটুকু বলেই ক্ষান্ত হন হিটম্যান। জবাবে যে ‘হ্যাঁ’ বলেছিলেন রীতিকা, সেটুকু বাহুল্যবোধে উহ্যই রাখেন।


```