Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Australian Open: আয়ুষ শেট্টিকে হারিয়ে সেমিফাইনালে লক্ষ্য, ট্রফির খরা কাটানোই আসল টার্গেট!

এই জয়ের সুবাদে লক্ষ্য এখন পুরুষ সিঙ্গলসে একমাত্র ভারতীয়। সিনিয়রদের মধ্যে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন এইচ.এস. প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত।

Australian Open: আয়ুষ শেট্টিকে হারিয়ে সেমিফাইনালে লক্ষ্য, ট্রফির খরা কাটানোই আসল টার্গেট!

লক্ষ্য সেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 November 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০–এর পুরুষ সিঙ্গলসে শেষ চারে জায়গা করে নিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন আয়ুষ শেট্টিকে (Ayush Shetty)। স্কোরলাইন ২৩–২১, ২১–১১; ম্যাচ শেষ হয় ৫৩ মিনিটে।

লক্ষ্য টুর্নামেন্টের সাত নম্বর বাছাই। এ বছরের গোড়ায় হংকং ওপেনের একই পর্বে শেট্টিকে হারিয়েছিলেন তিনি। সিডনিতেও ছবিটা বদলাল না। প্রথম গেমে টানটান লড়াই হলেও শেষ মুহূর্তে ঠান্ডা মাথার খেলায় এগিয়ে গেলেন লক্ষ্য। দ্বিতীয় গেম সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ম্যাচ শেষ করলেন।

যদিও পয়লা গেমে লক্ষ্য পিছিয়ে পড়েন ৬–৯ ও ৯–১০ ব্যবধানে। এরপর টানা চার পয়েন্ট তুলে এগিয়ে যান ১৩–১০–এ। কিন্তু শেট্টি—যিনি ইউএস ওপেন সুপার ৩০০–র চ্যাম্পিয়ন—বারবার ব্যবধান কমিয়ে ম্যাচে চাপ ধরে রাখছিলেন। স্কোর দাঁড়ায় ২১–২১। সেখান থেকে লক্ষ্য দু’পয়েন্ট তুলে গেম জিতে নেন ২৩–২১–এ।

দ্বিতীয় গেমে ছবিটা পাল্টে যায়। শুরু থেকেই ম্যাচের ছন্দ নিজের হাতে তুলে নেন লক্ষ্য। দ্রুত ৬–১–এ এগিয়ে যান। শেট্টি আগের তীব্রতা ধরে রাখতে পারেননি। লক্ষ্য ব্যবধান বাড়ান—১৫–৭, তারপর ২১–১১। অভিজ্ঞতা ও শার্প শট–মেকিংয়ের ফারাক স্পষ্ট ধরা পড়ে।

এই জয়ের সুবাদে লক্ষ্য এখন পুরুষ সিঙ্গলসে একমাত্র ভারতীয়। সিনিয়রদের মধ্যে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন এইচ.এস. প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত। ফলে শেষ চারে ওঠা লক্ষ্য দেশের শেষ ভরসা। এবার সেমিফাইনালে মুখোমুখি হবেন চাইনিজ তাইপের চৌ থিয়েন চেনের (Chou Tien Chen)। বিশ্বের ৯ নম্বর ও দ্বিতীয় বাছাই চৌ কোয়ার্টারে কিস্তিমাত দিয়েছেন ইন্দোনেশিয়ার ফারহান আলউইকে—১৩–২১, ২৩–২১, ২১–১৬। আলউই-ই আগের রাউন্ডেই ছিটকে দেন প্রণয়কে। এ মরসুমে লক্ষ্য হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন, তবে এখনও শিরোপা অধরা। সিডনিতে এই খরা মেটাতে মুখিয়ে থাকবেন তিনি।

অন্যদিকে পুরুষ ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwik Rankireddy)–চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি কোয়ার্টারে। স্ট্রেট সেটে হারিয়েছেন চিনীয় তাইপের সু–চিং হেং–উ–গুয়ান শুনকে। পরের রাউন্ডে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার পঞ্চম বাছাই আজমা ফাজার আলফিয়ান–মুহাম্মদ ফিক্রি জুটি।


```