
কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান
শেষ আপডেট: 24 November 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আলাদা করে নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের উপর। কারণ, আসন্ন মরশুমে কেকেআর নিজেদের দলকে ঢেলে সাজাতে চায়। তার থেকেও বড় ব্যাপার, দলের নতুন অধিনায়ক কে হবেন সেদিকেও নজর থাকবে।
আশা করা হচ্ছে, প্রথম কিংবা দ্বিতীয় সেট থেকেই কলকাতা নাইট রাইডার্স নিজেদের পরবর্তী অধিনায়ক বেছে নেবে। গত ৩১ অক্টোবর আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় শ্রেয়স আইয়ারের নাম দেখতে না পেয়ে অধিকাংশ নাইট সমর্থকই হতাশ হয়েছিলেন। এরপর থেকে কেকেআর ব্রিগেডের আগামী অধিনায়ক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।
প্রথম দুটো সেটে কোন কোন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে, আসুন সেটাই আগে দেখে নেওয়া যাক।
প্রথম সেট
জস বাটলার
শ্রেয়স আইয়ার
ঋষভ পন্থ
কাগিসো রাবাডা
মিচেল স্টার্ক
আর্শদীপ সিং
দ্বিতীয় সেট
যুজবেন্দ্র চাহাল
লিয়াম লিভিংস্টোন
কেএল রাহুল
ডেভিড মিলার
মহম্মদ সামি
মহম্মদ সিরাজ
প্রসঙ্গত, ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, শ্রেয়সকে নাকি রিটেন করতে চেয়েছিল নাইট ব্রিগেড। কিন্তু, আর্থিক চুক্তি নিয়ে মতপার্থক্য হওয়ায় শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকী, এই নিলাম অনুষ্ঠানে শ্রেয়সের জন্য কোনও আরটিএম কার্ডও ব্যবহার করতে পারবে না নাইট ব্রিগেড। কারণ তারা ইতিমধ্যে ৬ ক্রিকেটারকে রিটেন করে ফেলেছে। তাঁরা হলেন - রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।