Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ইডেনে খেলবে না কেকেআর! ঋষভ পন্থদের বিরুদ্ধে কোন মাঠে রাহানেরা?

কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ।

ইডেনে খেলবে না কেকেআর! ঋষভ পন্থদের বিরুদ্ধে কোন মাঠে রাহানেরা?

কেকেআর

শেষ আপডেট: 20 March 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। নিরাপত্তার অভাবের কারণে ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল কলকাতা পুলিশ। এরপর থেকেই ম্যাচটি অন্য ভেন্যুতে স্থানান্তর করা হতে পারে বলে জল্পনা শুরু হয়।  

সূত্রের খবর, ইডেনে ম্যাচ আয়োজন সম্ভব না হলে অন্য কোনও শহরে তা সরিয়ে নেওয়া হবে। কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে গুয়াহাটিতে আয়োজন করা হতে পারে। সূত্রের খবর, বর্ষাপাড়া স্টেডিয়ামই হতে পারে এই ম্যাচের নতুন ভেন্যু।  

উল্লেখ্য, রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই গুয়াহাটিতে দুটি হোম ম্যাচ খেলবে, যার মধ্যে একটি কেকেআরের বিপক্ষে। এবার শোনা যাচ্ছে, কেকেআর বনাম এলএসজি ম্যাচটিও সেখানে স্থানান্তরিত হতে পারে।  

এদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রামনবমীর দিন ম্যাচ আয়োজন না করাই ভালো হবে। এই পরিস্থিতিতে ম্যাচের স্থান বদলের জল্পনা আরও জোরালো হয়েছে। তবে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


```