Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যোগরাজ সিং আবার কে? গুলি বিতর্কের পর যুবরাজের বাবাকে চিনতেই পারলেন না কপিল দেব!

জবাব দিতে গিয়ে কপিল তো প্রথমে যোগরাজ সিংকে চিনতেই পারলেন না।

যোগরাজ সিং আবার কে? গুলি বিতর্কের পর যুবরাজের বাবাকে চিনতেই পারলেন না কপিল দেব!

যোগরাজ সিং এবং কপিল দেব

শেষ আপডেট: 14 January 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজের বাবা যোগরাজ সিং। সম্প্রতি একটি পডকাস্টে তিনি মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কপিল দেবকে নিয়েও তিনি উল্টো-পাল্টা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। 

ভাইরাল কপিল দেবের রিঅ্যাকশন

আসলে একটি পডকাস্টে যোগরাজ সিং বলেছিলেন, তিনি নাকি কপিল দেবের বাড়িতে পিস্তল নিয়ে গিয়েছিলেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কপিল দেবও মুখ খুললেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কপিল দেব। সেইসময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। 

ইতিমধ্যে যোগরাজ সিংয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাব দিতে গিয়ে কপিল তো প্রথমে যোগরাজ সিংকে চিনতেই পারলেন না। এরপর সাংবাদিকরা বলেন যে উনি ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা। শোনামাত্রই কপিল দেব হাসিমুখে ওই জায়গা ছেড়ে বেরিয়ে যান।

ক্ষোভে ফেটে পড়েছিলেন যোগরাজ সিং

ইতিপূর্বে যোগরাজ সিং ওই পডকাস্টে বলেছিলেন, 'কপিল দেব যখন হরিয়ানার অধিনায়ক হয়েছিল, তখন আমাকে বিনা কারণেই দল থেকে বের করে দিয়েছিলেন। আমার স্ত্রী চাইতেন যে আমি কপিল দেবকে এই ব্যাপারে প্রশ্ন করি। আমি বলেছিলাম, এই জঘন্য লোকটাকে আমি উচিত শিক্ষা দেব।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'আমি ঘর থেকে পিস্তলটা বের করে সেক্টর ৯-য়ে কপিলের বাড়ি গিয়েছিলাম। কিন্তু, ও মায়ের সঙ্গে বাইরে গিয়েছিল। আমি ওকে মনের সুখে গালাগালি দিয়েছিলাম। বলেছিলাম যে তোমার জন্য আমি আজ একজন বন্ধুকে হারালাম। তুমি যা করেছো, তার দাম একদিন না একদিন তোমাকে চোকাতেই হবে।'


```