Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Jeet Pabari: রাজকোটে আত্মঘাতী চেতেশ্বর পূজারার শ্যালক জিৎ পাবারি

পুলিশ সূত্রে খবর, প্রায় বছরখানেক আগে একটি আইনি মামলায় জড়িয়েছিলেন জিৎ। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে পরে সবকিছু অস্বীকার করেন। অভিযোগ গড়ায় মামলায়। 

Jeet Pabari: রাজকোটে আত্মঘাতী চেতেশ্বর পূজারার শ্যালক জিৎ পাবারি

সস্ত্রীক পূজারার সঙ্গে জিৎ

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 November 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারার (Cheteshwar Pujara) পরিবারে ঘনিয়ে এল গভীর শোক। রাজকোটে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন তাঁর শ্যালক জিৎ পাবারি (Jeet Pabari)। বুধবার সকালে দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রাজকোটের হরিহর সোসাইটিতে থাকতেন জিৎ। পুলিশ জানিয়েছে, সকালে পরিবারের সদস্যরা তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

এসিপি বি. জে. চৌধুরি (ACP B.J. Chaudhary) বলেন, ‘পরিবারের লোকজন জিৎকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা তখনই মৃত ঘোষণা করেন। তারপর আমাদের খবর দেওয়া হয়!’ তিনি আরও জানান, জিতের বাড়িটিকে ‘অ্যাকটিভ ক্রাইম সিন’হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং ফরেন্সিক টিম সবকিছু খতিয়ে দেখবে। পরিবারের সদস্যেরা যখন মানসিকভাবে প্রস্তুত হবেন, তখন তাঁদের বয়ানও রেকর্ড করা হবে। পাশাপাশি প্রতিবেশী, আত্মীয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সাক্ষীদের সঙ্গেও কথা বলবে পুলিশ—ঘটনার টাইমলাইন ও কারণ বুঝে নেওয়ার জন্য।

পুলিশ সূত্রে খবর, প্রায় বছরখানেক আগে একটি আইনি মামলায় জড়িয়েছিলেন জিৎ। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে পরে সবকিছু অস্বীকার করেন। অভিযোগ গড়ায় মামলায়। যদিও তিনি আগাম জামিন নিয়ে তদন্তে সহায়তা করছিলেন বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে আর্থিক সংকট বা ব্যবসায়িক কোনও সমস্যা ধরা পড়েনি। পাবারি আমদানি–রপ্তানি ব্যবসা (Import-Export Business) চালাতেন। কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত—তা এখনও পরিষ্কার নয়। ফরেন্সিক রিপোর্ট, পরিবারের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের পরই তদন্ত সম্পূর্ণ হবে বলে খবর।


```