Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দরকার মাত্র ১ উইকেট, অ্যাডিলেডে ইতিহাসের দোরগোড়ায় এই ভারতীয় বোলার

আর যদি তিনি ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলে এক ক্যালেন্ডার বর্ষে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার জাহির খানকেও টেক্কা দিতে পারেন।

দরকার মাত্র ১ উইকেট, অ্যাডিলেডে ইতিহাসের দোরগোড়ায় এই ভারতীয় বোলার

টিম ইন্ডিয়ার পেস বোলার জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 6 December 2024 08:27

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। পারথ টেস্টে অজি ব্যাটাররা বুমরাহের গতি এবং সুইংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে। চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ মোট ৮ উইকেট শিকার করেন এবং তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। 

এবার প্রত্য়েকেই অ্যাডিলেড টেস্টের দিকে তাকিয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, অ্যাডিলেডেও বুমরাহের এই 'বুম-বুম' ফর্ম অব্যাহত থাকবে। অন্যদিকে, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে জসপ্রীতের সামনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।

ভাঙতে পারেন জাহির খানের রেকর্ড

যদি অ্যাডিলেড টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ আর একটা উইকেট শিকার করতে পারেন, তাহলেই চলতি ক্যালেন্ডার বর্ষে তিনি ৫০ টেস্ট উইকেটের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। আর যদি তিনি ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলে এক ক্যালেন্ডার বর্ষে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার জাহির খানকেও টেক্কা দিতে পারেন। প্রসঙ্গত, ২০০২ সালে জাহির খান এক ক্যালেন্ডার বর্ষে মোট ৫১ টেস্ট উইকেট শিকার করেছিলেন। চলতি বছর বুমরাহ ১০ টেস্ট ম্যাচে ৪৯ উইকেট শিকার করেন।

নিশানায় থাকবে কুম্বলের রেকর্ডও

বুমরাহ যেভাবে এগিয়ে চলেছেন, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক উইকেটশিকারি ভারতীয় বোলারের তকমাও তিনি পেতে পারেন। এই পরিসংখ্যানে গত ম্যাচেই রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলেছিলেন জসপ্রীত। অস্ট্রেলিয়ায় তিনি এখনও পর্যন্ত ৪০ উইকেট শিকার করেছেন। আর অশ্বিনের ঝুলিতে রয়েছে ৩৯ উইকেট। অস্ট্রেলিয়ার উইকেটে কপিল দেব ৫১ এবং অনিল কুম্বলে ৪৯ উইকেট শিকার করেছেন। কুম্বলেকে টেস্টে দিতে হলে বুমরাহকে এখনও ১০ উইকেট শিকার করতে হবে।


```