Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শিখরের পর অবসর নিতে চলেছেন ইশান্ত শর্মা! চর্চা ক্রিকেটমহলে

শিখর ধাওয়ানের অবসর ঘোষণার পর পরই ক্রিকেটমহলে কানাঘুষো খবর ভাসছে ইশান্ত শর্মাও সেই রাস্তাতেই হাঁটবেন।

শিখরের পর অবসর নিতে চলেছেন ইশান্ত শর্মা! চর্চা ক্রিকেটমহলে

ইশান্ত শর্মা

শেষ আপডেট: 26 August 2024 13:49

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। এবার ক্রিকেটমহলে চর্চা হচ্ছে, ইশান্ত শর্মাও নাকি সেই পথে হাঁটতে চলেছেন। ভারতীয় দলে এই পেসারের ফেরা কার্যত অসম্ভব। সেই কারণেই জোর জল্পনা ইশান্তও অবসর নেবেন।

ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার তিন বছরেরও বেশি সময় ধরে দলে সুযোগ পাননি। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ৩০০ উইকেটের মালিক ইশান্ত। আনুষ্ঠানিক ভাবে অবসর নিয়ে কোনও খবর নেই ঠিকই। কিন্তু ক্রিকেটের ‘গব্বর’ শিখর ধাওয়ানের অবসর ঘোষণার পর পরই ক্রিকেটমহলে কানাঘুষো খবর ভাসছে ইশান্ত শর্মাও সেই রাস্তাতেই হাঁটবেন।       


```