Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দলীপে দুরন্ত সেঞ্চুরি ঈশানের, বোর্ডকে দিলেন কড়া বার্তা

বৃহস্পতিবার দলীপ ট্রফিতে তিনি ১২৫ বলে ১১১ রান করেন।

দলীপে দুরন্ত সেঞ্চুরি ঈশানের, বোর্ডকে দিলেন কড়া বার্তা

ঈশান কিষান

শেষ আপডেট: 12 September 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে এখনও এন্ট্রি পাননি ঈশান কিষান। তবে ২০২৪ দলীপ ট্রফিতে তাঁর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এল। প্রথম ম্যাচ থেকে ঈশান ছিটকে গেলেও, দ্বিতীয় ম্যাচে আচমকা তিনি দলে জায়গা পান। আর এই সুযোগটাই তিনি সুন্দরভাবে কাজে লাগালেন।

এই টুর্নামেন্টে ইন্ডিয়া সি দলের হয়ে খেলতে নেমেছেন ঈশান কিষান। বৃহস্পতিবার ইন্ডিয়া বি-র বিরুদ্ধে তিনি দুর্দান্ত শতরান করলেন। অনেকে তো আবার বলতে শুরু করেছেন, এই সেঞ্চুরির মাধ্যমেই ঈশান বোর্ডের নির্বাচকদের কড়া বার্তা দিলেন। 

বাঁ-হাতি ব্যাটার ঈশান ৮৮ স্ট্রাইক রেটে প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম শতরান করেন। যদি তিনি নিজের এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার দরজা খুলে যেতে পারে।

গত মাসে বুচিবাবু টুর্নামেন্টে শতরানের হাত ধরে লাল বলের ক্রিকেটে কামব্যাক করেছিলেন ঈশান কিষান। বৃহস্পতিবার দলীপ ট্রফিতে তিনি ১২৫ বলে ১১১ রান করেন। তাঁর এই ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা রয়েছে। এই ম্যাচে বাবা ইন্দ্রজিতের সঙ্গে তিনি একটি শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলেন। ইন্দ্রজিৎ ১৩৬ বলে ৭৮ রান করেছেন। এই দুই ক্রিকেটারের মধ্যে চতুর্থ উইকেটে ১৮৯ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।


```