Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঝড় অব্যাহত, অভিষেক একাই একশো! পাঞ্জাবের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় হায়দরাবাদের

ইনিংসের প্রথম বলেই আউট ট্র্যাভিস হেড। কিন্তু তাতে পরোয়া নেই। অভিষেক একাই একশো। পাঞ্জাব কিংস বড় টার্গেট দিলেও, দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

ঝড় অব্যাহত, অভিষেক একাই একশো! পাঞ্জাবের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় হায়দরাবাদের

কার্যত ওয়ান ম্যান আর্মির মতোই বিধ্বংসী মেজাজে হায়দরাবাদকে জেতালেন অভিষেক শর্মা। (বিসিসিআই)

শেষ আপডেট: 19 May 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: আপনি যদি ফুটবল-ভক্ত হ'ন, তাহলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে গ্যালারিতে বসলে খানিক ভোম্বল হয়ে যেতে হবে! ঠিক দেখছি তো? এটা হায়দরাবাদের আইপিএল ম্যাচ? নাকি বিশ্বকাপ বা ইউরো কাপে খেলছে নেদারল্যান্ডস? এমনিতে আইপিএলের বেশিরভাগ জার্সিতে লাল আর নীলের আধিক্য। সেখানে হায়দরাবাদের জার্সি কালোর ছোপ মারা গাঢ় কমলা। দলের নামও সেরকম, 'অরেঞ্জ আর্মি'। মেক্সিকান না হলেও, গ্যালারিতে প্রায় কমলা ঢেউ উঠছে বলা যেতেই পারে! 

ক্রিকেটের সঙ্গে ফুটবলের ওই স্পিরিটের মিল দেখলে, নেদারল্যান্ডসের সঙ্গে তুলনাটা নেহাত ভুল হয় না কিন্তু। ছয়ের দশকে আয়াখসের কোচ থাকাকালীন কিংবদন্তী রাইনাস মিশেলস ও তাঁর প্রিয় ছাত্র জোহান ক্রুয়েফের যুগলবন্দিতে নেদারল্যান্ডস ফুটবল ব্যাকরণকে উপহার দিয়েছিল 'টোটাল ফুটবল'। কোনও খেলোয়াড় তাঁর ধরাবাঁধা পজিশনে আটকে থাকবেন না, বরং একজন বল নিয়ে আক্রমণে উঠলেই তাঁর জায়গা দ্রুতগতিতে নিয়ে নেবেন অপরজন। ১৯৭৪-এর বিশ্বকাপ ফাইনাল মনে করুন। বেকেনবাউয়ারের পশ্চিম জার্মানি ২-১ গোলে জিতেছিল বটে, কিন্তু মাঠজুড়ে একসময় প্রায় নিরঙ্কুশ আধিপত্য তৈরি করেছিল রুদ ক্রোল, ক্রুয়েফের নেদারল্যান্ডস। এবারের আইপিএলে কার্যত ওরকমই একটা ছাপ রেখে যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। রানের বিচারে তো রেকর্ড এমনিতেই ভেঙেচুরে গিয়েছে। প্রতিদিন নিত্যনতুন ধাঁচে জিতে ছাপ রেখে যাচ্ছে কমলা ব্রিগেড। 

এই আজকের কথাই ধরুন। নিয়মরক্ষার ম্যাচ। শিখর ধওয়ন, জনি বেয়ারস্টো, স্যাম কারান নেই। তাতেও ঝড় তুলে গেলেন পাঞ্জাব কিংসের রিলি রুশো ও প্রভসিমরণ সিংহ। ২১৪ আইপিএলের মরসুমে তো নেহাত মন্দ স্কোর নয়। যদিও ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার 'ট্র্যাভিষেক' সাইক্লোন দেখে অভ্যস্ত হায়দরাবাদের জনতার কাছে এখন আর ২১৪ বিশেষ চিন্তা-টিন্তা জাগায় না। ভাবখানা যেন, আড়াইশো হোক। তারপর ভেবে দেখব। ওর কমে আমরা বিশেষ পাত্তা দিই না! 

কিন্তু 'ট্র্যাভিষেক' সাইক্লোন দূরে থাক, যদি এমন হয় যে, বল করতে এসে আরশদীপ সিংহের একেবারে ইনিংসের প্রথম বলেই অফস্টাম্প উড়ে যায় ট্র্যাভিস হেডের? 

বিজয়ীর হাসি হাসলেন অভিষেক। (বিসিসিআই) 

কিন্তু ওই যে, শুরুতে বলছিলাম টোটাল ফুটবলের কথা। হেড ফিরে গেলেন। ইনিংসের একদম প্রথম বলের পরে স্কোর ০-১। নামলেন রাহুল ত্রিপাঠী। উল্টোদিকে অভিষেক। কেউ বলবে, হেড নেমেই 'গোল্ডেন ডাক' হয়েছেন? 'ট্র্যাভিষেক'-এর জায়গায় শুরু হল 'রাভিষেক' কালবৈশাখী। একের পর এক চার-ছক্কা মেরে শশাঙ্ক সিংহের স্লোয়ারে যখন কভারে ক্যাচ তুলে ফিরছেন অভিষেক, নামের পাশে লেখা, ২৮ বলে ৬৬। মেরেছেন ছ'টা ছক্কা, পাঁচটা চার, স্ট্রাইক রেট ২৩৫। ১৮ বলে ৩৩ করে রাহুল ত্রিপাঠিও ভাল সঙ্গত করলেন। অভিষেকের ডাগ আউটে যেতে যেতে তখন হায়দরাবাদের আকাশে বেশ কালো মেঘ ঘনিয়ে এসেছে। ঝিরঝিরে বৃষ্টিও নামল। কিন্তু আম্পায়াররা ম্যাচ আর থামালেন না। নামলেন হাইনরিখ ক্লাসেন। আর ভাবতে হয়নি হায়দরাবাদকে। ২৬ বলে ৪২ তুলে পোক্ত জায়গায় নিয়ে যান দলকে।   

আপাতত জিতে প্লে-অফ তালিকায় দুই নম্বরের জন্য নিজেদের দাবি জানিয়ে গেলেন প্যাট কামিন্সরা। আগামীকালই সোজা আমদাবাদের বিমান ধরবেন তাঁরা। কিন্তু মঙ্গলবার না বুধবার, কবে তারা খেলবেন, সেটা বোঝা যাবে আজ গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্যাচের পরে। দুই নম্বরে থাকতে গেলে, আজ কোনওভাবে হারতে হবে রাজস্থান রয়্যালসকে। না হলে দুয়ে থাকবেন সঞ্জুরা। অর্থাৎ, বুধবার আমদাবাদে হবে দক্ষিণ ভারতের অপর এক মহারণ। হায়দরাবাদকে খেলতে হবে ঐতিহাসিক কামব্যাক করা বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে।    


```