
নিলাম টেবিলে কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 25 November 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের দ্বিতীয় দিনের অনুষ্ঠান দ্বিতীয় দিনের শুরুতেই বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার রোভম্যান পাওয়েলকে তারা নিজেদের দলে টেনে নিল।
এই মেগা অকশনে রোভম্য়ান পাওয়েলের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। এর উপরে একটা টাকাও দিতে হল না নাইট ব্রিগেডকে। মনে করা হচ্ছে, দলের কোচ ডোয়েন ব্র্যাভোর সবুজ সংকেতেই পাওয়েলকে দলে নিলেন ভেঙ্কি মাইসোর। বাকিরা আর কেউ তেমন আগ্রহ দেখায়নি।
ইতিমধ্যে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, রোভম্যান পাওয়েল মায়াঙ্ক মার্কণ্ডে।
এরমধ্যে ভেঙ্কটেশের জন্য়ই সবথেকে বেশি টাকা (২৩.৭৫ কোটি) খরচ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মানিব্যাগে আপাতত ৮ কোটি ৫৫ লাখ টাকা রয়েছে। বাকি টাকা দিয়ে কোন কোন ক্রিকেটারকে দলে নেয়, সেটাই এখন দেখার।