Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের মতোই বড়!’ ভারতের টি-২০ আধিপত্যের রহস্য ফাঁস পন্টিংয়ের

২০২৭ ওডিআই বিশ্বকাপ জিতলে ভারত সম্পন্ন করবে এক অভূতপূর্ব ত্রিমুকুট—চ্যাম্পিয়নস ট্রফি, টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ একসঙ্গে টিম ইন্ডিয়ার ঝুলিতে আসবে। বিশ্ব ক্রিকেটে এমন কীর্তি এখনও কেউ করে দেখায়নি। 

‘আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের মতোই বড়!’ ভারতের টি-২০ আধিপত্যের রহস্য ফাঁস পন্টিংয়ের

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 12:29

দ্য ওয়াল ব্যুরো: ব্যাক-টু-ব্যাক টি-২০ বিশ্বকাপ জয়। চ্যাম্পিয়নস ট্রফি। মেয়েদের ওডিআই বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯-এ ছেলে ও মেয়ে—দুই দলই বিশ্বজয়ী। ভারতীয় ক্রিকেটের এই অবিশ্বাস্য জয়রথের রহস্য কী? নিজের মতো করে জবাব দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। আইসিসি রিভিউ পডকাস্টে পাঞ্জাব কিংসের হেড কোচের দাবি—এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আইপিএলের (IPL)।

আইপিএলই তৈরি করে চ্যাম্পিয়ন

পন্টিংয়ের বক্তব্য সহজ—‘এই দলের অনেক কিছু নিয়েই কথা হয়, কিন্তু একটা বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে—খেলোয়াড়দের অভিজ্ঞতার ভাঁড়ার। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল—এই ছেলেরা ক্রমাগত চরম চাপের ম্যাচ খেলে আসছে। আইপিএলের খেলাগুলো যে কোনও আন্তর্জাতিক ম্যাচের মতোই বড়—সেই উত্তেজনা, সেই চাপ সব কিছু একই রকম!’ প্রাক্তন অজি অধিনায়ক মনে করেন, একনাগাড়ে ক্রমাগত উচ্চমানের ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভারতীয় খেলোয়াড়দের বড় মঞ্চে নির্ভীক করে তুলেছে।

পাঁচ-ছয় বছরের অসাধারণ রেকর্ড

আমদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ধরে রাখল ভারত—ইতিহাসে প্রথম দল হিসেবে। পন্টিংয়ের মন্তব্য, ‘শুধু টি-২০ নয়, সাদা বলের ক্রিকেটে গত পাঁচ-ছয় বছরে ভারতের রেকর্ড দেখলে অবাক হতে হয়। পরপর দুটো বিশ্বকাপ—এই দলকে সত্যিই অভিনন্দন!’

২০২৪ সালে বার্বাডোজে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ সালে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ—ধারাবাহিকতা বুঝিয়ে দিচ্ছে, এটা কোনও কাকতালীয় সাফল্য নয়।

সামনে আরও বড় ইতিহাসের হাতছানি

সিনিয়র পুরুষ দলের পাশাপাশি মেয়েরাও প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছে। অনূর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা—দুই দলের মাথায় দুনিয়াসেরার শিরোপা। এক বছরে পাঁচটি আইসিসি ট্রফি—ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন।

উল্লেখ্য, ২০২৭ ওডিআই বিশ্বকাপ জিতলে ভারত সম্পন্ন করবে এক অভূতপূর্ব ত্রিমুকুট—চ্যাম্পিয়নস ট্রফি, টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ একসঙ্গে টিম ইন্ডিয়ার ঝুলিতে আসবে। বিশ্ব ক্রিকেটে এমন কীর্তি এখনও কেউ করে দেখায়নি। পন্টিংয়ের বিশ্লেষণ বলছে, এই আগত ও অনাগত সাফল্যের পথে সবচেয়ে বড় ভিত্তি হয়ে উঠেছে যে টুর্নামেন্ট, তার নাম আইপিএল।


```