Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

KKR vs LSG: আজ সামনে লখনউ! জয়ের খাতা খুলতে চাইলে কেকেআরকে এই তিনটি বদল করতেই হবে

আইপিএলে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআরের! লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজ ইডেনে নামছেন অজিঙ্ক রাহানেরা। প্রথম জয়ের স্বাদ পেতে প্রথম একাদশে কোন তিনটি বড় বদল আনতে পারে কলকাতা? টিম কম্বিনেশনের বিস্তারিত বিশ্লেষণ পড়ুন।

KKR vs LSG: আজ সামনে লখনউ! জয়ের খাতা খুলতে চাইলে কেকেআরকে এই তিনটি বদল করতেই হবে

কেকেআর

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 April 2026 18:15

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা মোটেও ভাল হয়নি। প্রথম দু’ম্যাচে হার। একটা খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়ে ঝুলিতে মোটে এক পয়েন্ট। এই অবস্থায় আজ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। অনুরাগীদের প্রশ্ন বৃষ্টির ভ্রুকুটি ছাড়াও ঘনিয়ে উঠছে জোরালো প্রশ্ন—এভাবেই চলবে? নাকি বদল আসবে পারফরম্যান্সে?

মরসুমের শুরুতে অজিঙ্ক রাহানেদের একগুচ্ছ সমস্যা দিনের আলোর মতো স্পষ্ট। ব্যাটিং অর্ডার ঠিক নেই। মিডল অর্ডার ভেঙে পড়ছে। অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। হারলে আইপিএলের যাত্রা এবারের মতো মোটামুটি শেষ। সামনে লখনউ। যারা শেষ ম্যাচ জিতে চনমনে, ফুরফুরে। জিততে হলে বদল জরুরি।

ওপেনিংয়ে পরিবর্তন

সবচেয়ে বড় সমস্যা ওপেনিং কম্বিনেশন। রাহানে নামছেন। খারাপ খেলছেন—বলা যাবে না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। টিমের ভারসাম্য ঠিক নেই। তার জন্য টিম সাইফার্টকে (Tim Seifert) আনা যেতে পারে। ফিন অ্যালেনের (Finn Allen) সঙ্গে জুটি বাঁধলে শুরুটা আরও আক্রমণাত্মক হওয়ার জোরালো সম্ভাবনা।

সেক্ষেত্রে রাহানেকে নামতে হবে তিন নম্বরে। অধিনায়কেরও ইগো ভুলে মাথায় রাখা জরুরি, এটা ব্যক্তিগত হারজিতের সওয়াল নয়, টিম কম্বিনেশনের প্রশ্ন!

রমণদীপের জায়গায় নতুন মুখ

রমণদীপ সিং (Ramandeep Singh) দু’বছর আগের সিজনে ভাল খেলেছিলেন। তাই দলে রাখা হয়েছে। কিন্তু এবার? ব্যাটে রান নেই। বোলিংও করছেন না। অর্থাৎ, দলে থেকেও অবদান শূন্য। রমণদীপের সম্ভাব্য বিকল্প তেজস্বী দাহিয়া (Tejasvi Dahiya)। নতুন মুখ, নতুন এনার্জি—কেকেআরের এখন এটাই দরকার।

স্পিন বিভাগে বিকল্প

বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) যদি ফিট না থাকেন, তাহলে স্পিন আক্রমণ দুর্বল হয়ে যাবে। অনুকূল রায়ের (Anukul Roy) উপর ভরসা করা ঝুঁকিপূর্ণ। প্রশান্ত সোলাঙ্কিকে (Prashant Solanki) খেলানো যেতে পারে। তাতে লেগ-স্পিন অপশন বাড়বে। মিডল ওভারে উইকেট তোলার সুযোগ তৈরি হবে।

মিডল অর্ডার ব্যর্থ

সবশেষে আসল সমস্যা—মিডল অর্ডার। শুরুটা যেমনই হোক, মাঝের দিকে গতি থেমে যাচ্ছে। স্ট্রাইক রোটেশন নেই। বাউন্ডারি আসছে না। এই রোগ না সারলে যে কোনও পরিকল্পনাই ব্যর্থ হতে বাধ্য।

সব মিলিয়ে, কেকেআরের সামনে রাস্তা পরিষ্কার। বদল আনা জরুরি। এবং সেটা আজই। সুযোগ ইডেনে (Eden Gardens) ঘুরে দাঁড়ানোর। তা না হলে, শুরুতেই মরসুম হাতছাড়া হয়ে যেতে পারে।


```