Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: কাটল ঘরের মাঠে জয়ের খরা, দুরন্ত শতরানে একা হাতে একগুচ্ছ রেকর্ডও গড়লেন সঞ্জু

চিপকে সঞ্জু-ম্যাজিক! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৬ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংসে একাধিক নজির গড়লেন সঞ্জু স্যামসন। সিএসকে-র প্রথম উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি থেকে শুরু করে তিন ফ্র্যাঞ্চাইজিতে শতরান—সঞ্জুর দুরন্ত ইনিংসের বিস্তারিত পড়ুন।

IPL 2026: কাটল ঘরের মাঠে জয়ের খরা, দুরন্ত শতরানে একা হাতে একগুচ্ছ রেকর্ডও গড়লেন সঞ্জু

সঞ্জু স্যামসন

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 April 2026 12:16

দ্য ওয়াল ব্যুরো: শুধু দুর্দান্ত ইনিংস নয়, গতকাল (chennai super kings vs delhi capitals standings) চেন্নাইয়ের ময়দানে মোড় ঘোরানো রাতের স্ক্রিপ্ট লিখে ফেললেন সঞ্জু স্যামসন। চিত্রনাট্যের দুটো খসড়া। একটা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings), অন্যটা নিজের কেরিয়ারের জন্য। চিপকে (MA Chidambaram Stadium) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ১১৫—সংখ্যাটা যত বড়, প্রভাব তার থেকেও কয়েক গুণ জোরদার!  কারণ, এই ইনিংসের ফলেই কাটল চেন্নাইয়ের টানা ছ’ম্যাচ ঘরের মাঠে জয়ের খরা। আর সেই সঙ্গে রেকর্ডবুকে নিজের এন্ট্রি লিখে ফেললেন সঞ্জু।

সিএসকের ইতিহাসে নতুন অধ্যায়

দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি শুধু ম্যাচ জেতাতে নয়, ইতিহাস তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। সঞ্জুই সিএসকের প্রথম উইকেটকিপার, যিনি আইপিএলে (IPL) সেঞ্চুরি করলেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির উইকেটকিপার হিসেবেও সর্বোচ্চ ব্যক্তিগত রান। অর্থাৎ, এক ইনিংসেই ভেঙে গেল পুরনো সব মাপকাঠি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দীর্ঘ জমানার গোধূলিলগ্নে এই মাইলস্টোনের আলাদা তাৎপর্য রয়েছে।

তিন ফ্র্যাঞ্চাইজিতে শতরান, বিরল কীর্তি সঞ্জুর

এই সেঞ্চুরির আরও একটি বড় দিক: সঞ্জু এখন সেই বিরল তালিকায়, যেখানে আইপিএলে তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে কোনও ব্যাটারের শতরান রয়েছে। এই ধারাবাহিকতা বুঝিয়ে দিচ্ছে শুধু ফর্ম নয়, মানিয়ে নেওয়ার ক্ষমতাতেও তিনি অনেকের থেকে আলাদা। পরিস্থিতি পাল্টেছে, দল বদলেছে—কিন্তু পারফরম্যান্সের ধার কমেনি। গতরাতের শতক সেই দুর্দান্ত ছন্দের প্রমাণ। যার ফলে সঞ্জুর আইপিএল সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল চার। ভারতীয় ব্যাটারদের তালিকায় তিনি এখন উপরের সারিতে।

সংখ্যাটা হঠাৎ আসেনি। এসেছে সময়ের সঙ্গে, ম্যাচ জেতানো ইনিংস খেলতে খেলতে। আর সবচেয়ে বড় কথা—সঞ্জু শতরান হাঁকালেন একরাশ চাপের মধ্যে, যখন সিএসকে নাগাড়ে হেরে চলেছে। ব্যক্তিগত নজিরের পাশাপাশি এই ইনিংস দলের জন্যও টার্নিং পয়েন্ট হতে পারে।

দিল্লির বিরুদ্ধে চিপকের ব্যাটিং সহায়ক পিচে চেন্নাই তোলে ২১২/২। যা শেষ পর্যন্ত ম্যাচ জেতার জন্য যথেষ্ট টার্গেট প্রমাণিত হয়। ভাল শুরু করেও ২৩ রানে পরাস্ত দিল্লি। এই জয় শুধু প্রথম পয়েন্ট নয়, ঘরের মাঠে সিএসকের আত্মবিশ্বাস ফেরানোর গল্পও বটে। শেষ ৯ ম্যাচে এল ৮ জয়—চিপকে দিল্লির বিরুদ্ধে নিপাট আধিপত্যও বজায় রাখল চেন্নাই।


```