Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কেন রিটেন করল না দিল্লি ক্যাপিটালস? অবশেষে মুখ খুললেন ঋষভ পন্থ

সুনীল গাভাসকারকে যোগ্য জবাব দিলেন ঋষভ পন্থ।

কেন রিটেন করল না দিল্লি ক্যাপিটালস? অবশেষে মুখ খুললেন ঋষভ পন্থ

দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ

শেষ আপডেট: 20 November 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর এক সপ্তাহও বাকি নেই। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই মেগা অকশন আয়োজন করা হবে। ইতিপূর্বে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। 

তবে দিল্লি ক্যাপিটালসের রিটেনশন তালিকা সবাইকে কার্যত চমকে দিয়েছিল। তারা দলের অধিনায়ক ঋষভ পন্থকেই রিলিজ করে দেয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ঋষভের ছাড়াছাড়ি হওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় একাধিক জল্পনা শুরু হয়েছিল। এবার এই ব্যাপারে মুখ খুললেন ঋষভ নিজেই।

গাভাসকারের ভিডিওয় মন্তব্য পন্থের

সম্প্রতি স্টার স্পোর্টস সোশ্যাল মিডিয়ায় সুনীল গাভাসকারের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে গাভাসকারকে বলতে শোনা যাচ্ছে, 'নিলামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। সেকারণে এটা কীভাবে হবে, তা নিয়ে আমাদের কোনও ধারণাই নেই। তবে আমি মনে করি, দিল্লি নিশ্চিতভাবে ঋষভ পন্থকে আবারও দলে পেতে চাইবে। অনেকসময় ক্রিকেটারদের যখন রিটেনশন করা হয়, সেইসময় টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর আপনারা খুব ভাল করেই জানেন যে কয়েকজন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে। তাঁদের ফি অনেকটাই বাড়ানো হয়েছে।'

সুনীল গাভাসকারের এই ভিডিওয় ঋষভ পন্থ কমেন্ট করেছেন, 'অর্থের কারণে যে আমাকে রিটেন করা হয়নি, তা কিন্তু একেবারেই নয়। সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।'

মেগা অকশনেই ছবিটা স্পষ্ট হবে

এবার ঋষভ পন্থ মেগা অকশনে অংশগ্রহণ করতে চলেছেন। এই ক্রিকেটারের উপর প্রতিটা ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে। প্রাক্তন ক্রিকেটারদের মতে, ঋষভের দিকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে রয়েছে। তিনি যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারেন। আশা করা হচ্ছে, ঋষভের জন্য পঞ্জাব কিংস এবং আরসিবি-র মধ্যে জোর টক্কর দেখা যেতে পারে।


```