Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: গাড়ির কাচ ভেঙে জরিমানার কবলে অভিষেক, ভেঙে গেল সর্বাধিক ২০০+ রানের রেকর্ড

টুর্নামেন্ট শুরুর আগে, টাটা মোটরস ঘোষণা করেছিল, যে কোনও খেলোয়াড় গাড়ির কাচ ভাঙলে তাঁকে গ্রামীণ এলাকায় ক্রিকেটের উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা মূল্যের একটি ক্রিকেট কিট দান করতে হবে। 

IPL 2025: গাড়ির কাচ ভেঙে জরিমানার কবলে অভিষেক, ভেঙে গেল সর্বাধিক ২০০+ রানের রেকর্ড

অভিষেক শর্মা

শেষ আপডেট: 24 May 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderbad) এবার মোটেও ধারাবাহিকতা দেখাতে পারেনি। তবে তাদের টপ অর্ডার ব্যাটাররা যে কদিন জ্বলে উঠেছেন সেদিন বিপক্ষকে পর্যদুস্ত হতে হয়েছে। শুক্রবারও এমনটাই দেখা গেল। এসআরএইচ ৪২ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। এতে সানরাইজার্সের কোনও লাভের লাভ না হলেও এই পরাজয় আরসিবির শীর্ষ দুইয়ে থাকার আশায় বড় ধাক্কা দিল। 

অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষাণদের ব্যাট হাতে দাপট মানেই বেশ কিছু রেকর্ড। শুক্রবারের ম্যাচে অনেক রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫ সালের আইপিএলে (2005 IPL) সবচেয়ে বেশিবার ২০০+ রান (200+ Score) করার রেকর্ড তৈরি হয়েছে। এই মরশুমে এখন পর্যন্ত ৪২ বার এক ইনিংসে ২০০+ রান উঠল। শুক্রবার ২০ ওভারে ছয় উইকেটে ২৩১ রান করে সানরাইজার্স আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০২৪ সালের আইপিএলে, এক মরশুমে সর্বাধিক ২০০+ স্কোর তৈরি হয়েছিল। গত আইপিএলে ২০০+ রান উঠেছিল ৪১ বার

২০২৫ সালের আইপিএলে এখনও নয়টি ম্যাচ বাকি আছে। তাই এই সংখ্যাটি বাড়তেই পারে। 

ম্যাচের কথা বলতে গেলে, ছয় উইকেটে ২৩১ রান করার পর সানরাইজার্স ১৯.৫ ওভারে আরসিবিকে ১৮৯ রানে গুটিয়ে দেয়। এই পরাজয়ের ফলে আরসিবির জন্য টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ১৩টি ম্যাচে এটি হায়দরাবাদের পঞ্চম জয়। হায়দরাবাদের কাছে হারের পর আরসিবির ১৩টি ম্যাচে আটটি জয় এবং চারটি পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আইপিএলের কোন মরশুমে কতবার ২০০+ স্কোর হয়েছে?
 ২০২৪ সালের আইপিএলে ২০০ বা তার বেশি স্কোর হয়েছে  ৪১ বার। আইপিএল ২০২৩-এ, ৭৪ ম্যাচের ১৪৭ ইনিংসে ৩৭ বার ২০০ বা তার বেশি স্কোর উঠেছিল। ২০২২ সালে ৭৪টি ম্যাচের ১৪৮ ইনিংসে ১৮ বার ২০০ বা তার বেশি স্কোর হয়েছিল। 

এক্ষেত্রে উল্লেখ্য ২০২৩ সালে আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কার্যকর করা হয়। আর তারপর থেকে ২০০+ এর স্কোর অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ২০০+ স্কোর করার হার ছিল ১২.১৬ শতাংশ, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫.১৭ শতাংশ। ২০২৪ সালে যা দাঁড়িয়েছে ২৭.৭০ শতাংশে।

অভিষেকের শটে গাড়ির কাচ ভেঙে যায়:
বেঙ্গালুরুর বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে ফের বিধ্বংসী ছন্দে দেখা গিয়েছে হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাকে। হায়দরাবাদের ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ছক্কা হাঁকান অভিষেক শর্মা। ভুবনেশ্বর কুমারের ওভারের পঞ্চম বলে অভিষেক একটি পুল শট খেলেন। বলটি ডিপ মিডউইকেটের উপর দিয়ে গিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আঘাত করে, যার ফলে গাড়ির কাচ ভেঙে যায় (Car Window Broke)। অভিষেকের এই ছক্কাটি ছিল ৭২ মিটারের। অভিষেক ১৭ বলে ৩৪ রান করেন, যার মধ্যে তিনটি চার ও তিনটি ছক্কা ছিল। 

তবে এই ছক্কার জন্য অভিষেক বিপাকেও পড়েছেন। তাঁকে এখন মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে এবং এর কারণ সত্যিই অবাক করার মতো। ইন্ডিয়া হেরাল্ডের মতে, টুর্নামেন্ট শুরুর আগে, টাটা মোটরস ঘোষণা করেছিলযে কোনও খেলোয়াড় গাড়ির কাচ ভাঙলে তাঁকে গ্রামীণ এলাকায় ক্রিকেটের উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা মূল্যের একটি ক্রিকেট কিট দান করতে হবে। টাটা আইপিএলের অফিসিয়াল স্পন্সর এবং গ্রামীণ এলাকায় খেলাধুলার প্রচার এবং এর প্রসারে সহায়তা করার জন্য এটি একটি উদ্যোগ। এর আরেকটি উদাহরণ লখনউ বনাম হায়দরাবাদ ম্যাচ। ওই ম্যাচে লখনউয়ের মিচেল মার্শ একটি গাড়ির কাচ ভেঙে ফেলে জরিমানা দেন।


```