Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিশ্বকাপে ইতিহাস রচনা ভারতের, অনূর্ধ্ব উনিশে প্রথম শতরানের রেকর্ড গড়লেন তৃষা

বিশ্বক্রিকেটের ইতিহাসে নজির বানাল ভারত। মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্রথম শতরানের অনন্য রেকর্ড গড়লেন গঙ্গারি তৃষা।

বিশ্বকাপে ইতিহাস রচনা ভারতের, অনূর্ধ্ব উনিশে প্রথম শতরানের রেকর্ড গড়লেন তৃষা

জি তৃষা

শেষ আপডেট: 28 January 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বক্রিকেটের ইতিহাসে নজির বানাল ভারত। মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্রথম শতরানের অনন্য রেকর্ড গড়লেন গঙ্গারি তৃষা। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে এই কীর্তি স্থাপন করেছেন তিনি। থেকেছেন অপরাজিত। মেয়েদের টি-২০-র ইতিহাসে সর্বোচ্চ রানও এখন তাঁরই দখলে।

এদিন ওপেনে ব্যাট করতে নেমে আগুনে মেজাজে ছিলেন তৃষা। মাত্র ৫৩ বলে আসে শতরান। তাও আঠারোতম ওভারে। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রেস স্ক্রিভেন্সের দখলে। তিনি হাঁকিয়েছিলেন ৯৩ রান। ২০২৩ সালে বানানো এই নজির ভেঙে দিলেন তৃষা।

উল্লেখ্য, স্কটল্যান্ডের বোলাররা আজ তৃষার রণং দেহী মূর্তির সামনে কার্যত দিশেহারা ছিলেন। মাঠের চতুর্দিকে চার, ছয়ের বন্যা লেগেই থাকে। ৫৯ বলে ১১০ রান করেন তিনি। রয়ে যান অপরাজিত। বিধ্বংসী ইনিংস সাজানো থাকে ৪টি ছক্কা ও ১৩টি চারে। তৃষাকে সংগত দেন জি কমলিনী। ৪২ বলে ৫৩ রান করে তিনি একদিন ধরে থাকেন। শেষমেশ আউট হন ১৪তম ওভারে।

প্রসঙ্গত, তৃষা এর আগেও দেশের হয়ে ক্রিকেটের ময়দানে নিজের জাত চিনিয়েছেন। অতিসাম্প্রতিক উদাহরণ কুয়ালালামপুরে আয়োজিত এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। করেন মোট ১৫৩ রান। গড় ৫৩। স্ট্রাইক রেট ১২০.৪৫। তৃষার তাণ্ডবের ফলেই টুর্নামেন্ট জেতে ভারত। সেই প্রতিযোগিতার ফর্মই যেন ধরে রেখছেন তিনি। আপাতত বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন তৃষা। এশিয়া কাপের মতো বিশ্বকাপও দেশে আসবে কি না, তারও যেন অন্যতম নিয়ন্তা হয়ে উঠছেন গঙ্গারি তৃষা।


```