Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পুলিশ হলেন মহম্মদ সিরাজ, কী কী সুবিধা পাবেন তিনি?

তেলঙ্গানা সরকার মহম্মদ সিরাজকে গ্রেড-১ চাকরি দিয়েছে।

ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পুলিশ হলেন মহম্মদ সিরাজ, কী কী সুবিধা পাবেন তিনি?

পুলিশের উর্দিতে মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 12 October 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজকে তেলঙ্গানা সরকার ডিএসপি পদে নিয়োগ করেছে। পাশাপাশি সিরাজকে ৬০০ গজের একটি জমিও দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই নয়া প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজ। এবার পুলিশে চাকরি করার পাশাপাশি দেশের হয়ে ক্রিকেটও খেলবেন তিনি।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মাও হরিয়াণা পুলিশের ডিএসপি পদে দায়িত্ব সামলাচ্ছেন। মাঝেমধ্যেই তাঁকে ফিল্ড ডিউটিতে দেখতে পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক, ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ পদে মহম্মদ সিরাজ কী কী সুবিধা পাবেন?

তেলঙ্গানা সরকার মহম্মদ সিরাজকে গ্রেড-১ চাকরি দিয়েছে। অর্থাৎ রাজ্যের গ্রুপ এ অফিসার পদে নিযুক্ত হলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। রাজ্য পুলিশের এসপি-কে রিপোর্ট করবেন তিনি। সিরাজের উর্দিতে তিনটে স্টার থাকবে। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জটিল অপরাধ সংক্রান্ত সমস্যা সমাধানে তাঁকে গুরুদায়িত্ব গ্রহণ করতে হবে।

ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সবসময় একজন গেজেটেড অফিসার হন। পরবর্তীকালে আইপিএস পদে ওঠার সুযোগ তাঁদের কাছে থাকে। এই পদে চাকরি করার জন্য একজন প্রার্থীকে পিসিএস পরীক্ষায় পাশ করতে হয়। কিন্তু, সিরাজকে সাম্মানিকভাবে এই পদ দেওয়া হয়েছে।

ডিএসপি পদে কী কী সুবিধা পাবেন সিরাজ?

একজন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশকে সরকারি আবাসন, ডিউটির জন্য গাড়ি, নিরাপত্তারক্ষী, চাকর-বাকর, রাধুঁনি, মালি, বিভিন্ন জায়গায় যাতায়াতের খরচ দেওয়া হয়ে থাকে। একজন ডিএসপি-র বেসিক স্যালারি প্রায় ৭৪,০০০ টাকা হয়ে থাকে। এর পাশাপাশি আরও কিছু ভাতা মিলিয়ে তা মাসে এক লাখ টাতার কাছাকাছি দাঁড়ায়। তবে বিভিন্ন রাজ্যে এই ভাতার পরিমাণ বিভিন্ন হয়ে থাকে।


```