স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ অ্যাম্বুল্যান্স পৌঁছনোয় মুহূর্তের জন্য থমকে গেল অনুষ্ঠান। একজন ঘনিষ্ঠ অতিথির অসুস্থতার খবরেই তৈরি হয় উত্তেজনা।
.jpeg.webp)
পলাশ-মান্ধানার বিয়েতে অ্যাম্বুল্যান্স
শেষ আপডেট: 23 November 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash Muchhal) এবং ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়েতে বিপত্তি। উৎসবমুখর পরিবেশের মাঝে আচমকা অ্যাম্বুল্যান্সের সাইরেন শোনা মাত্র অতিথিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, স্মৃতির বাবা আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্মৃতি–পলাশের বিশেষ দিনে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় এবং পরিচিত কয়েকজনই উপস্থিত আছেন। সাঙ্গলিতে হচ্ছিল ফটোশুট, বিয়ের রীতিনীতি এবং অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময়। এমন সময়েই অসুস্থ বোধ করেন স্মৃতির বাবা। উদ্বেগ ছড়িয়ে পড়ে অতিথিদের মধ্যে। জানা যাচ্ছে, আপাতত বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে রয়েছেন। পরিবারের তরফে বা বিয়ের আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ব্যক্তিগত গোপনীয়তার কারণে রোগীর পরিচয় বা অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশে তারা স্বচ্ছন্দ নন বলেই জানা গেছে।
মহিলা বিশ্বকাপ চলাকালীনই স্মৃতি ও পলাশের বিয়ের খবর শোনা গেছিল। এরপর ভাইরাল হয় তাঁদের বিয়ের কার্ড। সম্প্রতি স্মৃতি ও পলাশ তাঁদের বাগদানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
পলাশ মুচ্ছল নিজেই জানিয়েছিলেন, বিয়েটি হবে একেবারেই ঘরোয়া, ছোট পরিসরে, মহারাষ্ট্রের সাঙ্গলিতে (Sangli) দুপুরবেলা। বিগত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া (social media) ভরে উঠেছে তাঁদের প্রি-ওয়েডিং ফাংশনের (pre-wedding festivities) ছবি ও ভিডিওতে। বিশেষত স্মৃতি মান্ধানার নাচের ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।