Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একেবারে জঘন্য ভারতের রেকর্ড, ৪৬ বছর আগে জিতেছিল টেস্ট

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একেবারে জঘন্য ভারতের রেকর্ড, ৪৬ বছর আগে জিতেছিল টেস্ট

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 1 January 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। টিম ইন্ডিয়া এই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতে টিম ইন্ডিয়ার সামনে সিরিজ ড্র করার সুযোগ এখনও রয়েছে। এর পাশাপাশি বেঁচে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নও। যদি ভারতীয় ক্রিকেট দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেই হয়, তাহলে পঞ্চম টেস্ট ম্যাচটা যে কোনও মূল্যে জিততেই হবে।

সিডনিতে ১৩ টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেট দল এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত ১৩ টেস্ট ম্যাচ খেলেছে। এই মাঠে ভারত এখনও পর্যন্ত একটাই ম্যাচ জিততে পেরেছে। আর পাঁচটি ম্যাচে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে। ২০১৯ এবং ২০২১ সালে আয়োজিত সিডনি টেস্ট ড্র করেছিল ভারত।

বিষেন সিং বেদির নেতৃত্বে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় ক্রিকেট দল এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটাই মাত্র টেস্ট ম্যাচ জিততে পেরেছে। ১৯৭৮ সালে টিম ইন্ডিয়া যখন জয়লাভ করেছিল, সেইসময় ভারতের অধিনায়ক ছিলেন বিষেন সিং বেদি। সেইসময় ভারত এক ইনিংস এবং ২ রানে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। এই ম্যাচে ভারতের স্পিন ত্রয়ী (বিষেন সিং বেদি, ভাগবত চন্দ্রশেখর এবং এরাপল্লী প্রসন্ন) দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিন স্পিনার মিলে মোট ১৬ উইকেট শিকার করেছিলেন।

এই ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর নজরকাড়া ব্যাট করেছিল টিম ইন্ডিয়া। ৩৯৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ভারতের হয়ে গুন্ডাপ্পা বিশ্বনাথ (৭৯ রান), কারসন ঘাউরি (৬৪ রান) হাফসেঞ্চুরি করেছিলেন। এছাড়া সৈয়দ কিরমানি, চেতন চৌহান এবং সুনীল গাভাসকার গুরুত্বপূর্ণ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ২৬৩ রানই করতে পারে। আর সেইসঙ্গে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতেই জয়লাভ করেছিল ভারত।


```