Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বৃথাই গেল রোহিতের আত্মত্যাগ, একটুও বদলাল না টিম ইন্ডিয়ার ছবি

সিডনি টেস্টে বিরাট আরও একবার সেই পুরনো রোগের শিকার হলেন।

বৃথাই গেল রোহিতের আত্মত্যাগ, একটুও বদলাল না টিম ইন্ডিয়ার ছবি

ঋষভ পন্থ এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 3 January 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো : শেষ হল সিডনি টেস্ট ম্যাচের প্রথম দিন। গোটা সিরিজে টিম ইন্ডিয়ার যে অস্থিকঙ্কালসার ব্যাটিং দেখা গিয়েছে, সিডনিতেও সেই ছবির পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে।

এই টেস্ট ম্যাচে সবথেকে বড় আলোচনার বিষয় হল রোহিত শর্মার আত্মত্যাগ। ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের কারণে রোহিত নিজেই এই টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নাম লেখান শুভমান গিল। শুভমান তো বড় রান করতে পারলেনই না, দলের বাকি ব্যাটাররাও নজর কাড়তে ব্যর্থ হলেন।

সিডনি টেস্টে বিরাট আরও একবার সেই পুরনো রোগের শিকার হলেন। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে তিনি স্লিপে ক্যাচ দিয়ে বসেন। ঋষভ পন্থ (৪০) শুরুটা ভাল করেছিলেন। কিন্তু, আবারও গুরুত্বপূর্ণ সময়ে ভুল শট খেলে তিনি আউট হয়ে যান। 

এই ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন অজি পেসাররা। একাই চারটে উইকেট শিকার করলেন স্কট বোল্যান্ড। তিনটে উইকেট নেন মিচেল স্টার্ক। জোড়া উইকেট নেন প্যাট কামিন্স। এছাড়া একটি উইকেট নিয়েছেন নাথান লিয়ন। এবার অস্ট্রেলিয়া ব্য়াট করতে নামবে। তারা খুব বেশি হলে ১৫ মিনিট ব্যাট করতে পারবে। দিনের এই শেষবেলায় ভারতীয় বোলাররা কোনও উইকেট শিকার করতে পারেন কি না, সেটাই দেখার।


```