আবেগ নয়—আজকের ম্যাচ পুরোপুরি হিসেবের। ভারতের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা, পাকিস্তানের টার্গেট টিকে থাকা।

শেষ আপডেট: 1 February 2026 11:34
দ্য ওয়াল ব্যুরো: আজ যুব বিশ্বকাপের (U19 World Cup 2026) সুপার সিক্স পর্বে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচ কার্যত নকআউটের মতোই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের জন্য। ভারত এখনও পর্যন্ত অপরাজিত এবং সেমিফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে।
ম্যাচের প্রেক্ষাপট
অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়া (India U19) জিম্বাবোয়ে (Zimbabwe) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয়ের পর সুপার সিক্স টেবিলে জায়গা মজবুত করেছে। নেট রান রেট +৩.৩৩৭। অন্যদিকে পাকিস্তান যব দল (Pakistan U19) নিউজিল্যান্ডকে হারালেও আজ ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে না পারলে তাদের পক্ষে শেষ চারে ওঠা কঠিন।
কখন ও কোথায় ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান সুপার সিক্স ম্যাচ আয়োজিত হবে রবিবার, ১ ফেব্রুয়ারি। ভেন্যু কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও (Queens Sports Club, Bulawayo)। খেলা শুরু দুপুর ১টা (IST) থেকে। টস দুপুর ১২টা ৩০ মিনিটে।
টিভিতে কোথায় দেখবেন?
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network)। ডিডি স্পোর্টস (DD Sports) ও ডিডি ফ্রি ডিশেও (DD Free Dish) দেখা যাবে।
ফ্রি লাইভ স্ট্রিমিং কোথায়?
লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে (JioHotstar)। ফ্রি স্ট্রিমিংয়ের বিকল্প হিসেবে থাকছে তামাশা অ্যাপ ও ওয়েবসাইট (Tamasha)।
দুই দলের নজর থাকবে যাদের উপর
ভারতের ব্যাটিংয়ের দায়িত্বে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। পাকিস্তানের বোলিং আক্রমণের আসল অস্ত্র আলি রাজা (Ali Raza), যিনি টুর্নামেন্টে ইতিমধ্যে ১২ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে, আবেগ নয়—আজকের ম্যাচ পুরোপুরি হিসেবের। ভারতের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা, পাকিস্তানের টার্গেট টিকে থাকা।