Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারত বনাম পাকিস্তানকে আর ‘লড়াই’ বলা যায় না? সূর্যের চিমটির জবাব ফাইনালেই দিতে চান আফ্রিদি

আফ্রিদির বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান শিবির এখনও ভরসা হারায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে জিতে কিছুটা স্বস্তি মিলেছে। 

ভারত বনাম পাকিস্তানকে আর ‘লড়াই’ বলা যায় না? সূর্যের চিমটির জবাব ফাইনালেই দিতে চান আফ্রিদি

আফ্রিদি

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 September 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: হেলায় জিতেছে ভারত। পরপর দু’সপ্তাহে দু’বার পাকিস্তানকে ল্যাজেগোবরে হারিয়েছে। দ্বিতীয়বার জয় ছিনিয়ে নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কলার তোলার ভঙ্গিতে বলে দেন, ‘ভারত–পাকিস্তান ম্যাচে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই!’ কারণ? পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে, একচ্ছত্র আধিপত্য ভারতীয়দের দখলে।

যদিও পাক ব্রিগেডও থেমে থাকার পাত্র নয়। সূর্যের মন্তব্যের পালটা দিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। জানালেন, আসল জবাব মিলবে। সেটা ফাইনালে!

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিক বৈঠকে পাক বোলারের সাফ মন্তব্য, ‘ওরা যা খুশি বলতে পারে। সবার নিজস্ব মতামত। কিন্তু সত্যিটা মাঠেই ধরা দেবে। এখনো আমরা বা ওরা কেউ ফাইনালে পৌঁছইনি। ওখানে দেখা যাবে। আমরা এখানে এসেছি শুধু একটা উদ্দেশ্যে—এশিয়া কাপ জিতে নিতে!’

সূর্যকুমারের দাবি অহেতুক নয়। টি-২০ ফরম্যাটে পাকিস্তানের উপর ভারতের দাপট এখন দিনের আলোর মতো স্পষ্ট। গ্রুপ পর্বে ৭ উইকেটে হার, সুপার ফোরে ৬ উইকেটে পরাজয়—দুটো ম্যাচেই সহজ জয় পেয়েছেন সূর্যরা। রান তাড়া করতে গিয়ে পাকিস্তানকে পাত্তাই দেননি ভারতীয় ব্যাটাররা। ১৭২ রান তুলতেও খুব একটা কষ্ট হয়নি। টিম ইন্ডিয়ার ছন্দই যেন বলে দিচ্ছে, এ লড়াই আর ‘কাঁটায় কাঁটায়’ নেই, বরং, একতরফা হয়ে উঠছে।

যদিও আফ্রিদির বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান শিবির এখনও ভরসা হারায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে জিতে কিছুটা স্বস্তি মিলেছে। তবে ফাইনালে যেতে হলে এখন বাংলাদেশকে হারানো জরুরি, সঙ্গে অন্য ম্যাচের ফলও অনুকূলে যেতে হবে। ভারত অবশ্য এক পা এগিয়ে। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই ফাইনাল টিকিট পাকা হয়ে যেতে পারে সূর্যদের।

এ কথা অস্বীকার করার উপায় নেই, পাকিস্তানের ধারাবাহিকতা হারিয়ে গেছে। বোলিং ও ফিল্ডিংয়ে অগোছালো ভাব বারবার চোখে পড়ছে। অন্যদিকে গম্ভীরের ছেলেরা দুরন্ত ছন্দে। চাপের মুহূর্ত সামলাতে পারছে। এই অবস্থায় আফ্রিদির হুঙ্কার নিছক প্রতিপক্ষকে মানসিক চাপে রাখার কৌশল, নাকি সত্যি পাকিস্তান ফাইনালে চমক দেখাবে—সেটাই এখন বড় প্রশ্ন।


```