
শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ
শেষ আপডেট: 13 January 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটন থাকবে জস বাটলারের হাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে রমনদীপ সিংয়ের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে।
এই সিরিজের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। পাশাপাশি প্রতিটা ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে আপনি উপভোগ করতে পারেন। এছাড়া জিও সিনেমাতেও আপনি এই ম্যাচগুলো দেখতে পাবেন। ভারতীয় সময় অনুসারে প্রতিটা ম্যাচই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মোট ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২২ জানুয়ারি কলকাতায় আয়োজন করা হবে। দ্বিতীয় ম্যাচ আগামী ২৪ জানুয়ারি চেন্নাইয়ে, তৃতীয় ম্যাচ ২৮ জানুয়ারি রাজকোটে, চতুর্থ ম্যাচ ৩১ জানুয়ারি পুনেতে এবং সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্যাচ আগামী ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে আয়োজন করা হবে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
জস বাটলার, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডেন কার্সে, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট এবং মার্ক উড।