Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির চোখরাঙানি, ভেস্তে যেতে পারে চেন্নাই টেস্ট?

অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, টেস্ট ম্যাচের প্রথম ২ দিন ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির চোখরাঙানি, ভেস্তে যেতে পারে চেন্নাই টেস্ট?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 18 September 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হবে। 

এই ম্যাচের জন্য় ভারতীয় ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ, প্রায় একমাসেরও বেশি সময় টিম ইন্ডিয়া কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেনি। তবে ম্যাচ শুরু হওয়ার ঠিক একদিন আগে চেন্নাইয়ের ওয়েদার নিয়ে বড়সড় আপডেট প্রকাশ্যে এল।

প্রথমদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রথম টেস্ট ম্যাচটি আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর আয়োজন করা হবে। তবে এই ম্যাচের প্রথম দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেকারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছেন।

অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, টেস্ট ম্যাচের প্রথম ২ দিন ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা অনেকটাই কমে যাবে। প্রথমদিন চেন্নাইয়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

চিপকে টিম ইন্ডিয়ার টেস্ট রেকর্ড

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩৫টি টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ১১ ম্যাচে জয়লাভ করেছে। পাশাপাশি সাতটি ম্যাচে হেরেও গিয়েছে। এছাড়া ১১ ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ২০২১ সালে টিম ইন্ডিয়া এই স্টেডিয়ামে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল।

কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

রোহিত শর্মার সঙ্গে আরও একবার যশস্বী জয়সওয়ালকে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে দেখা যেতে পারে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন যে সরফরাজ খান এবং ধ্রুব জুরেলকে প্লেয়িং ইলেভেনের বাইরে রাখা হতে পারে। এর পাশাপাশি আকাশ দীপ এবং অক্ষর প্যাটেলের অপেক্ষার প্রহরও আপাতত বাড়তে পারে।


```