Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

এশিয়া কাপ ফাইনালে ভারত-বাংলাদেশ, কখন-কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?

দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল।

এশিয়া কাপ ফাইনালে ভারত-বাংলাদেশ, কখন-কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?

ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক

শেষ আপডেট: 8 December 2024 09:05

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্ট গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল। রবিবার (৮ ডিসেম্বর) অর্থাৎ আজই ফাইনাল ম্য়াচ খেলা হবে। এই টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। দুটো দলই সেমিফাইনাল ম্য়াচে বিধ্বংসী পারফরম্য়ান্স করে এবং ফাইনালের টিকিট কনফার্ম করে।

ভারত-বাংলাদেশের সেমিফাইনাল ম্য়াচ

ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাস্ত করেছিল। ১৩ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারেই অর্জন করার ক্ষেত্রে বৈভবের অবদান ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ৯ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নেয়।

অন্যদিকে, দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম দুরন্ত একটি ইনিংস উপহার দেন এবং টাইগারদের ফাইনালে নিয়ে যান। এবার বাংলাদেশ ইতিহাস রচনার লক্ষ্যেই মাঠে নামবে।

কখন-কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?

২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারেন। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটেও ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।


```