Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাংলাদেশকে নিয়ে 'ছেলেখেলা' ভারতের, হোয়াইটওয়াশের দোরগোড়ায় টাইগাররা

টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড টিম ইন্ডিয়ার।

বাংলাদেশকে নিয়ে 'ছেলেখেলা' ভারতের, হোয়াইটওয়াশের দোরগোড়ায় টাইগাররা

শতরান করলেন সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 12 October 2024 21:15

দ্য ওয়াল ব্যুরো: আদৌ আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযুক্ত বাংলাদেশ? যেভাবে টিম ইন্ডিয়া বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করল, তা দেখার পর টাইগার সমর্থকরাই একথাই বলতে শুরু করেছেন। টিম ইন্ডিয়ার জার্সিতে যেই ব্যাট করতে নামুক না কেন, বাংলাদেশি বোলারদের কার্যত ছাল ছাড়িয়ে দিয়েছেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছেন। এই ইনিংসে ভারতীয় ক্রিকেটাররা মোট ৪৭ বাউন্ডারি হাঁকিয়েছেন। এরমধ্যে ২২ ছক্কা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে খেলতে এসেছিল, তার ঠিক আগেই তারা পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে। সেই আত্মবিশ্বাসে ভর করেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে ভারতকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবেন। এরপর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরমধ্যে কানপুর টেস্টে মাত্র আড়াই দিনে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

এরপর আশা ছিল, টি-২০ ক্রিকেটে হয়ত বাংলাদেশের টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু, তেমন কোনও ছবি দেখতে পাওয়া গেল না। প্রথম ম্য়াচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্য়াচে ৮৬ রানে জয়লাভ করেছিল ভারত। মেহমুদউল্লাহ তাঁর টি-২০ কেরিয়ারের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কিন্তু, এভাবে যে তাঁকে রাখতে হবে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি।

এই ম্য়াচে শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেটে তাঁদের মধ্যে ৪৩ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। যে সঞ্জুকে শনিবারের ম্য়াচে সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন ভিড় করেছিল, তিনি এই ম্য়াচে দুর্দান্ত একটি শতরান উপহার দিলেন। ৪৭ বলে ১১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। অন্যদিকে, সূর্য করলেন ৩৫ বলে ৭৫ রান। ভারতের এই রানের গতিকেই অব্যাহত রাখলেন হার্দিক পান্ডিয়া এবং রিয়ান পরাগ। এই ম্য়াচে রিয়ান মাত্র ১৩ বলে ৩৪ রান করলেন। হার্দিক ১৮ বল খেললেও মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। বাংলাদেশকে এই ম্য়াচ জেতার জন্য ২৯৮ রান করতে হবে। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই রান তাড়া করা বাংলাদেশের পক্ষে যে অসম্ভব, তা বলা যেতেই পারে।


```