Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

গুরুত্বপূর্ণ টসে হার টিম ইন্ডিয়ার, কেমন হল ভারতের প্রথম একাদশ?

রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচটি শারজা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ টসে হার টিম ইন্ডিয়ার, কেমন হল ভারতের প্রথম একাদশ?

টস করছেন হরমনপ্রীত কাউর

শেষ আপডেট: 13 October 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে রবিবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্য়াচটা জিততে পারলেই হরমনপ্রীতরা সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে। আপাতত এ গ্রুপের শীর্ষ দুই স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ভারত রয়েছে। এই ম্য়াচে অজিরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

দুই দলের প্রথম একাদশে পরিবর্তন

এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশে জোড়া পরিবর্তন দেখা গিয়েছে। অজি ব্রিগেডে খেলছেন না অ্যালিসা হিলি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাহলিয়া ম্য়াকগ্রা। অন্যদিকে, টিম ইন্ডিয়ার কথা যদি বলতে হয়, তাহলে তারা সজনার পরিবর্তে পূজাকে প্রথম একাদশে জায়গা দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:

বেথ মুনি, গ্রেস হ্যারিস, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, ফোয়েবে লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া বেয়ারহ্যাম, এনাবেল সাদারল্যান্ড, সোফি মলিনাক্স, মেগন শূট্ট, ডার্সি ব্রাউন।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউর, জেমিমা রডরিগস, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাটিল, আশা শোভনা, রেণুকা সিং ঠাকুর।

কেন গুরুত্বপূর্ণ এই ম্যাচের টস?

রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচটি শারজা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে এখনও পর্যন্ত ৪৫ টি-২০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে তারা ২৭ বার জিতেছে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে মোট ১৮ বার। এই উইকেটে সর্বাধিক ২১৫ রান আফগানিস্তান করেছিল।


```