Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: লাগাতার ব্যাটিং অর্ডারে উপর-নীচ-ই কি সূর্যকুমারকে খাদের দিকে ঠেলে দিচ্ছে?

মোদ্দা বিষয় স্পষ্ট—ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা সূর্যকুমারের জন্য জরুরি। অর্ডার বদলে বারবার ‘অ্যাডাপ্ট’করতে গিয়ে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না। 

Ind vs SA: লাগাতার ব্যাটিং অর্ডারে উপর-নীচ-ই কি সূর্যকুমারকে খাদের দিকে ঠেলে দিচ্ছে?

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 December 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পর থেকেই স্পষ্ট—টি-২০ ফরম্যাটে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। গত ১৩ মাস ধরে একখানাও হাফ-সেঞ্চুরি নেই। মঙ্গলবার কটকে প্রথম টি-২০ ম্যাচে তাঁর ১২ (১১ বল) রান আরও একবার তুলে ধরেছে একই সমস্যা। ভারত যদিও ১০১ রানে জিতেছে, কিন্তু দলের অধিনায়কের ব্যাটিং নিয়ে প্রশ্ন কিন্তু থামছে না।

সমস্যা কোথায়?

বড় অংশের মত, ক্রমাগত ব্যাটিং অর্ডার বদল তাঁকে বিভ্রান্ত করছে। গত ১৯ ইনিংসে মাত্র ২২২ রান—স্ট্রাইক রেট নেমে এসেছে ১২০-তে। কেরিয়ার স্ট্রাইক রেট যেখানে ১৬৪.০৫। কখনও তিন নম্বর, কখনও চার নম্বর—এই ওঠানামা স্বাভাবিক ছন্দে বাধা দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এই সময়পর্বে দু’টি ইনিংস ছাড়া কোনওটিতেই সূর্যকে ছন্দে দেখা যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯—দুটোই এসেছে তিন নম্বরে। পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, তাঁর নির্দিষ্ট ব্যাটিং পজিশন থাকা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মত

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার (Robin Uthappa) স্পষ্ট বক্তব্য—সূর্যকে পাকাপাকিভাবে তিন নম্বরে নামানো উচিত। যুক্তি—সেরা ব্যাটারকে সবচেয়ে বেশি বল খেলতে দিতে হয়। ফলে তাঁকে চার নম্বরে পাঠিয়ে ‘ফ্লেক্সিবিলিটি’দেখানোর চেষ্টা আখেরে দলের ক্ষতি। উথাপ্পার আরও বক্তব্য, তিলক বর্মা (Tilak Varma) চার নম্বরের জন্য আদর্শ—চাপ সামলাতে দড়, দলের ইনিংসও গুছিয়ে তুলতে পারেন। যে কারণে সূর্যকে অহেতুক নীচে নামানোর প্রয়োজন নেই।

পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে?

ভারত টি-২০ ফরম্যাটে ধারাবাহিক—একটার পর একটা সিরিজ জিতছে। ব্যাটিং লাইনআপও গভীর। কিন্তু সূর্যের ব্যাটই যদি নীরব থাকে, তাহলে বড় টুর্নামেন্টে সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে হাতে রয়েছে নয়টি ম্যাচ। এর মধ্যেই দলনেতার ছন্দ ফেরা জরুরি। কারণ তিনি ফর্মে থাকলে ব্যাটিং ওয়ান-ডাইমেনশন থাকে না—হয়ে ওঠে ম্যাচ-চেঞ্জিং!

ফলে মোদ্দা বিষয় স্পষ্ট—ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা সূর্যকুমারের জন্য জরুরি। অর্ডার বদলে বারবার ‘অ্যাডাপ্ট’করতে গিয়ে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই—নির্দিষ্ট ‘তিন’ নম্বরে সূর্যকে খেলানো হবে? নাকি ‘ফ্লেক্সিবল’ টেমপ্লেটই সচল থাকবে?


```