Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কপাল খুলল সূর্যের, টস জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

কপাল খুলল সূর্যের, টস জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

চতুর্থ টি-২০ ম্য়াচের আগে কয়েন ফ্লিপ করছেন এইডেন মারক্রাম

শেষ আপডেট: 15 November 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচের ডঙ্কা। এই সিরিজের প্রথম তিনটে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিততে পারেননি। তবে সিরিজের অন্তিম ম্যাচে তাঁর কপাল খুলে গেল। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'প্রথমে ব্যাট করে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছি। সেকারণে আরও সেই পরিকল্পনাতেই আমরা এগোতে চাই।'

পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'একটা বিষয় স্পষ্ট যে আমরা প্রথমে ব্যাট করতে নেমে বড় রান তুলতে চাই। তারপর সেটা ডিফেন্ড করব। দলের প্রত্যেক ক্রিকেটারই যথেষ্ট পেশাদার। নিজেদের ভালটা নিজেরাই বুঝতে পাারে। ফলে প্রত্যেকেই জয়ের জন্য ঝাঁপাবে।'

প্রসঙ্গত, এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সেই জায়গা থেকে সূর্যকুমার যাদবের দল অবশ্যই চাইবে যে ৩-১ ব্যবধানে জয়লাভ করার পাশাপাশি সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলতে। অন্যদিকে, প্রোটিয়া ব্রিগেডও ঘরের মাঠে এই সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করতে চাইবে।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।


```