Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

IND vs PAK: বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও ‘খেলা হবে’! সমর্থকদের আশ্বাস দিচ্ছে হাওয়া অফিসের আপডেট

সব পরিকল্পনার ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন—আকাশ কী খেল দেখাবে? মেঘ থাকলেও যদি বৃষ্টি না নামে, তাহলে পুরোদস্তুর ম্যাচের সম্ভাবনা প্রবল। 

IND vs PAK: বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও ‘খেলা হবে’! সমর্থকদের আশ্বাস দিচ্ছে হাওয়া অফিসের আপডেট

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 February 2026 12:54

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই। মুখোমুখি ভারত-পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ এ-র এই ম্যাচ ঘিরে উত্তেজনা আকাশ ছুঁয়েছে। কিন্তু কলম্বোর কালো মেঘ কি যাবতীয় উত্তেজনায় জল ঢালবে? বৃষ্টি নিয়ে আশঙ্কা থাকলেও, শেষ মুহূর্তে মিলেছে কিছুটা স্বস্তির খবর।

আজ, রবিবার, ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচ, টস সাড়ে ৬টায়। ভেন্যু—কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম (R Premadasa Stadium)। তবে দ্বৈরথের আগে আলোচনার কেন্দ্রবিন্দু আবহাওয়া। যে বিষয়ে সর্বশেষ আপডেটে সমর্থকদের আশ্বাস জুগিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টি হবে? না শুধু মেঘই জমবে?

আগের পূর্বাভাসে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার আবহাওয়া দফতর (Sri Lanka Department of Meteorology) জানিয়েছে, কলম্বোতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। পূর্ব ও দক্ষিণ প্রদেশে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, কিন্তু কলম্বো যেহেতু পশ্চিম প্রদেশে (Western Province), তাই সেখানে আবহাওয়া আপাতত শুকনো।

তবে পাশাপাশি সতর্কবার্তায় এও বলা হয়েছে, ভোরের দিকে পশ্চিম, সাবারাগামুওয়া (Sabaragamuwa Province) ও মধ্য প্রদেশে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। রাতেও হালকা কুয়াশায় মুড়ে যাবে কলম্বো। তাপমাত্রা ২৪ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর্দ্রতা ৫০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত ওঠার প্রবল সম্ভাবনা। অর্থাৎ, গরম ও আর্দ্র পরিস্থিতি ক্রিকেটারদের সহনশীলতার কড়া পরীক্ষা নিতে চলেছে।

ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

আজকের ম্যাচ গ্রুপ পর্বের। ফলে কোনও রিজার্ভ ডে নেই। অন্তত পাঁচ ওভার করে খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) দু’দলই এক পয়েন্ট করে পাবে। এমনিতে সলমনদের শিবির ও সূর্য-বাহিনী ইতিমধ্যে দু’টি করে ম্যাচ জিতে পেয়েছে চার পয়েন্ট। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারত নেট রান রেটে (+৩.০৫০) এগিয়ে গ্রুপ শীর্ষে। পাকিস্তানও চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তাদের নেট রান রেট +০.৯৩২। ফলে এই ম্যাচের ফল গ্রুপ শীর্ষস্থানের লড়াইয়ে বড় ভূমিকা নেবে।

লড়াই মাঠে, নজর আকাশে

ভারত হারিয়েছে আমেরিকা ও নামিবিয়াকে। পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও আমেরিকার বিরুদ্ধে। দুই দলই আত্মবিশ্বাসে টগবগ করছে। ক্রিকেটীয় নিরিখে রবিবাসরীয় দ্বৈরথ সুপার এইটে ওঠার দাবিদার কে—তা স্পষ্ট বুঝিয়ে দেবে।

কিন্তু সব পরিকল্পনার ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন—আকাশ কী খেল দেখাবে? মেঘ থাকলেও যদি বৃষ্টি না নামে, তাহলে পুরোদস্তুর ম্যাচের সম্ভাবনা প্রবল। আপাতত আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলম্বোতে খেলা হওয়ার সম্ভাবনাই এগিয়ে। যে কারণে ক্রিকেটাররা প্রস্তুত। দর্শকরাও অপেক্ষায়। এখন চোখ শুধু আকাশের দিকে।


```