Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সামান্য ভুলেই শেষ সবকিছু, সেট হয়েও আউট ঋষভ! দেখে নিন ভিডিও

ভারতের এই বাঁ-হাতি ব্যাটার বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

সামান্য ভুলেই শেষ সবকিছু, সেট হয়েও আউট ঋষভ! দেখে নিন ভিডিও

ঋষভ আউট হতেই হতাশ গম্ভীর

শেষ আপডেট: 19 September 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টের প্রথম দিন প্রাথমিক ধাক্কা সামলে টিম ইন্ডিয়ার স্কোর ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ। এমনকী, মধ্যাহ্নভোজের বিরতির আগে তাঁদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। কিন্তু, লাঞ্চ সেরে ফিরতেই ঋষভ আর খুব বেশি রান করতে পারলেন না। হাসান মেহমুদের বলে তিনি ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ঋষভ আউট হতেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর চূড়ান্ত হতাশায় ভেঙে পড়লেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডারের উপর দিয়ে কার্যত রোড রোলার চালিয়ে দেন বাংলাদেশের পেস বোলার হাসান মেহমুদ। দিনের প্রথম সেশনেই তিনি রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলির উইকেট শিকার করেন। ১০ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া মাত্র ৩৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলে।

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। তিনি স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। যদিও ১ রানের মাথাতেই তাঁর আউটের আবেদন উঠেছিল। কিন্তু, আম্পায়ার্স কলে সেই যাত্রায় বেঁচে যান তিনি। এরপর হাসানের ঝুলিতে আসে শুভমান গিলের উইকেট। লেগ সাইডে ব্যাটের কানা লেগে বলটা লিটন দাসের হাতে জমা পড়ে। 

হতাশ করলেন বিরাট কোহলিও। প্রথম ইনিংসে হাসানের তৃতীয় শিকার হলেন তিনি। দশম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান। অফ স্টাম্পের বাইরের বল কার্যত তাড়া করেন কোহলি। কিন্তু, হাতটা শক্ত থাকার কারণে বল এবং তাঁর শরীরের মধ্যে দুরত্ব অনেকটা বেড়ে যায়। বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস অবশ্য এই সহজ ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না।

ঋষভের আউটে হতাশ গম্ভীর: দেখুন ভিডিও

দিনের প্রথম সেশনে ২৩ ওভার শেষে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে ৮৮ রান করে। দ্বিতীয় সেশনটা শুরু করেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। কিন্তু, সেশনের শুরুতেই বাংলাদেশ এই জুটি ভাঙতে সক্ষম হয়। হাসান মেহমুদ চতুর্থ উইকেট নিজের পকেটে পুরে নেন এবং সেইসঙ্গে ঋষভ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

ভারতের এই বাঁ-হাতি ব্যাটার বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। লিটনের কাছে এই ক্যাচটা একেবারে কঠিন ছিল না। শটটা মারার পর পন্থ নিজেও হতাশ হয়ে পড়েন। ব্যাট দিয়ে তিনি নিজের প্যাডে আঘাত করেন। এরপর মাথা নিচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর ঋষভ আউট হতেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর দুঃখে এবং হতাশায় মাথা নাড়তে শুরু করেন।

প্রসঙ্গত, আউট হওয়ার ঠিক আগেই ভারতের এই উইকেটকিপার-ব্যাটার দুর্দান্ত একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। পরের ডেলিভারিতে ঋষভ পয়েন্টের বুক চিরে একটি কাট শট হাঁকাতে যান। কিন্তু, শট নেওয়ার ক্ষেত্রে তিনি একেবারে আত্মবিশ্বাসী ছিলেন না। অবশেষে হাসান মেহমুদের শিকার হয়ে তাঁকে ফিরে যেতে হল।


```