Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অপেক্ষা মাত্র ৩৯ রানের, মহাষষ্ঠীতেই কোহলির 'মহারেকর্ড' ভাঙবেন সূর্য?

টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ৭২ ম্যাচে ২,৪৬১ রান করেছেন।

অপেক্ষা মাত্র ৩৯ রানের, মহাষষ্ঠীতেই কোহলির 'মহারেকর্ড' ভাঙবেন সূর্য?

সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 9 October 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ ৯ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই সিরিজে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে বুধবারের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করতে পারেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন সূর্য।

এই রেকর্ড কায়েম করতে পারেন সূর্য

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচে বিরাট কোহলির একটি রেকর্ড স্পর্শ করতে পারেন। আসলে, সবথেকে কম ম্যাচ খেলে ২,৫০০ রান করার রেকর্ড এখনও পর্যন্ত বিরাট কোহলির দখলেই রয়েছে। এই তালিকায় বিরাটকে স্পর্শ করতে পারেন সূর্যকুমার যাদব।

প্রসঙ্গত, বিরাট কোহলি এখনও পর্যন্ত ৭৩ ম্যাচে এই রেকর্ড কায়েম করেছেন। অন্যদিকে, সূর্য আবার বুধবারই ৭৩তম ম্য়াচ খেলতে নামছেন। তিনি এখনও পর্যন্ত ৭২ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ২,৪৬১ রান করেছেন। ফলে যদি তিনি ৩৯ রান করতে পারেন, তাহলে সবথেকে কম ম্যাচ খেলে ২,৫০০ রান করার রেকর্ড স্পর্শ করতে পারবেন।

প্রথম ম্য়াচে বেশি রান করতে পারেননি সূর্য

বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্য়াচেই সূর্যকুমার যাদব বিরাট কোহলির এই রেকর্ড ভাঙতে পারতেন। কিন্তু, তিনি খুব একটা বেশি রান করতে পারেননি। প্রথম ম্য়াচে মাত্র ২৯ রান করেই তিনি আউট হয়ে যান।

টিম ইন্ডিয়ার হয়ে সূর্যকুমার যাদব ১ টেস্ট ম্য়াচে ৮ রান করেছেন। পাশাপাশি ৩৭ একদিনের ম্য়াচে তিনি ৭৭৩ রান করেছেন। আর টি-২০ ক্রিকেটে তো ৭২ ম্যাচে ২,৪৬১ রান করেইছেন। উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে তাঁর নামের পাশে চারটে হাফসেঞ্চুরি উজ্জ্বল হয়ে রয়েছে।


```