.webp)
সূর্যকুমার যাদব এবং নাজমুল হোসেন শান্ত
শেষ আপডেট: 9 October 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বুধবার এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচ খেলতে নামার আগে দুটো দলই যারপরনাই প্রস্তুত।
প্রথম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ায় দুই তরুণ ক্রিকেটার ডেবিউ করেছিলেন। তাঁরা হলেন মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি। ডেবিউ ম্য়াচে মায়াঙ্ক ১ উইকেট শিকার করলেও, গতির লড়াইয়ে তিনি বিপক্ষ ব্যাটারদের পরাস্ত করেছিলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় টি-২০ ম্যাচের প্রথম একাদশের উপর সকলেরই নজর ছিল। এই ম্যাচে ফের কোনও তরুণ ভারতীয় ক্রিকেটার ডেবিউ করেন কি না, সেদিকেই সকলে তাকিয়ে ছিলেন। তেমন কোনও দৃশ্য দেখতে পাওয়া গেল না।
এই ম্যাচে টস জিতলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'টসে জিতলে আমরাও এই উইকেটে প্রথমে ব্যাটিং করতাম। শিশিরের মধ্যে ওদের বোলারদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। দলে এত প্রতিভা দেখে আমি সত্যিই খুব খুশি। উইকেট দেখে বেশ ভাল লাগছে। এবার কেমন পারফরম্যান্স করি, সেটাই দেখার।'
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'দ্বিতীয় ইনিংসে শিশির পড়বে। এই মাঠে আশা করছি বড় স্কোর হবে। উইকেট দেখে বেশ ভালই লাগছে। দিল্লির উইকেটে গত ২ ম্যাচে আমরা জয়লাভ করেছি। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে আমাদের ভাল পারফরম্যান্স করতে হবে। প্রথম ৬ ওভারে টপ অর্ডারকে ভালো পারফরম্য়ান্স করতে হবে। দলে একটাই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের জায়গায় তানজিমকে দলে নেওয়া হয়েছে।'
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি।
লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিত হৃদয়, মেহমুদউল্লাহ, মেহদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।