Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

দ্বিতীয় টি-২০'তে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? দেখে নিন

টিম ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে দেখা যেতে পারে।

দ্বিতীয় টি-২০'তে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? দেখে নিন

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

শেষ আপডেট: 8 October 2024 17:48

দ্য় ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৯ অক্টোবর দিল্লিতে আয়োজন করা হচ্ছে। চলতি সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে আশা করা হচ্ছে, সিরিজের দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে পারেন। আশঙ্কা, আইপিএল টুর্নামেন্টের একজন তারকা ক্রিকেটার বাদ পড়তে পারেন।

এমন হতে পারে ওপেনিং জুটি

ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল। এই টুর্নামেন্টে সঞ্জুকে দারুণ ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। তিনি ২৯ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। তবে রান আউট হযে যান অভিষেক শর্মা। এই পরিস্থিতিতে ওপেনিং জুটি বদলের একটা সম্ভাবনা তৈরি হতে পারে।

মিডল অর্ডারে হতে পারে পরিবর্তন

তিন নম্বরের দায়িত্ব সামলাতে পারেন সূর্যকুমার যাদব। চার নম্বরে  নীতিশ কুমার রেড্ডির নাম কাটা হতে পারে। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হতে পারে তিলক বর্মাকে। শিবম দুবের জায়গায় ভারতীয় ক্রিকেট স্কোয়াডে নেওয়া হয়েছিল তিলককে। 

এছাড়া টিম ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে দেখা যেতে পারে। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার দমদার ব্যাটিং ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। মাত্র ১৬ বলে তিনি ৩৯ রান করেন।

এমনই হতে পারে ভারতের বোলিং ডিপার্টমেন্ট

স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব থাকতে পারে বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরের উপর। প্রথম ম্যাচে বরুণ চোখধাঁধানো বোলিং করে তিনটে উইকেট শিকার করেন। এছাড়া পেস ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে পারেন আর্শদীপ সিং এবং মায়াঙ্ক যাদব।

পাশাপাশি বল হাতে দেখতে পাওয়া যেতে পারে হার্দিক পান্ডিয়াকেও। প্রথম ম্যাচে মায়াঙ্ক দুরন্ত বোলিং করলেও ১ উইকেট শিকার করেছেন। আর্শদীপ সিং তিনজন ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ :

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।


```