Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs AUS: অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি কেন খাতা খুলতে পারেননি? জহির দিলেন উত্তর

জাহির বলেন, আজকাল প্রায় সব বোলারই কোহলির বিরুদ্ধে অফ-স্টাম্পের বাইরে বোলিং করার কৌশল অবলম্বন করছেন এবং অস্ট্রেলিয়ান বোলাররা এই পরিকল্পনাটি খুব ভালভাবে বাস্তবায়ন করে চলেছেন। 

IND vs AUS: অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি কেন খাতা খুলতে পারেননি? জহির দিলেন উত্তর

বিরাট কোহলি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 October 2025 13:04

Australia vs India, ODI Series, Virat Kohli, Jaheer Khan

দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ (Australia vs India, ODI Series) শুরু করেছে হার দিয়ে। পার্থে সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন হয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার। কিন্তু দুজনেই চূড়ান্ত ব্যর্থ হন।

পার্থে বিরাট কোহলি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে বিরাট কভার ড্রাইভ খেলার চেষ্টা করেনকিন্তু কুপার কনলির দুরন্ত ডাইভিং ক্যাচে শেষ হয়ে যায় তাঁর ইনিংস।

প্রাক্তন ভারতীয় বোলার জহির খান (Jaheer Khan) বিরাটের আউটের বিষয়ে এবার জানালেন তাঁর মতামত। জাহির বলেনআজকাল প্রায় সব বোলারই কোহলির বিরুদ্ধে অফ-স্টাম্পের বাইরে বোলিং করার কৌশল অবলম্বন করছেন এবং অস্ট্রেলিয়ান বোলাররা এই পরিকল্পনাটি খুব ভালভাবে বাস্তবায়ন করে চলেছেন। 

ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে জহির বলেন, "এই কৌশলগুলি সবসময়ই থাকে। বোলিং ইউনিট হিসাবে আপনি সেই জায়গাগুলিতে মনোযোগ দেন যেখানে ব্যাটাররা দুর্বল বলে মনে হয়। বিরাট একবার সেট হয়ে গেলে অন-সাইড এবং কভার ড্রাইভে খুব দারুণ শট মারতে পারে। তাই বোলাররা বিরাটের বিরুদ্ধে অফ-স্টাম্পের বাইরে তাঁদের লাইন ধরে রাখছে। বিরাটের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে বোলাররা তাঁকে বাধ্য করছে শট খেলতে। এটি অবশ্যই বোলারদের দুরন্ত কৃতিত্বের পরিচয়।"

প্রায় সাত মাস পর বিরাট কোহলির মাঠে ফেরা প্রত্যাশা অনুযায়ী হয়নি। বৃষ্টি-বিঘ্নিত প্রথম ওয়ানডেতেমাত্র আট বল খেলেই বিরাট খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। ২৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নয় উইকেটে মাত্র ১৩৬ রান করতে পারে। অস্ট্রেলিয়াকে ডিএলএসের অধীনে ১৩১ রানের লক্ষ্য দেওয়া হয়েছিলযা তারা ২১.১ ওভারে তিন উইকেট হারিয়ে তুলে নেয়।


```