Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মেলবোর্নের ব্যাটিং উইকেটে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার, শুভমানকে বাদ দিয়ে ব্যাকফুটে ভারত?

আশা করা যেতে পারে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট দ্বিতীয় এবং তৃতীয় দিনের টি পর্যন্ত ব্য়াটিং সহায়কই থাকবে।

মেলবোর্নের ব্যাটিং উইকেটে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার, শুভমানকে বাদ দিয়ে ব্যাকফুটে ভারত?

তিনটে উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 26 December 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা শেষ হল। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে। এই পরিস্থিতিতে ক্যাঙারু ব্রিগেড যে কিছুটা হলেও এগিয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যায়।

প্রথম দিনের খেলা দেখার পর একথা বলা যেতেই পারে মেলবোর্নের উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক। দ্বিতীয় লাঞ্চের মধ্যে টিম ইন্ডিয়া যদি বাকি চারটে উইকেট শিকার করতে পারে এবং অজিদের ৪০০ রানের মধ্যে বাঁধতে পারে, সেটা অবশ্যই ভারতের সাফল্য হবে।

আশা করা যেতে পারে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট দ্বিতীয় এবং তৃতীয় দিনের টি পর্যন্ত ব্য়াটিং সহায়কই থাকবে। তার উপর আকাশে তেমন রোদ নেই বললেই চলে। এমনই যদি ওয়েদার থাকে, তাহলে চতুর্থ দিনের আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার বেকায়দায় পড়া উচিত নয়। 

প্রথমদিন অবশ্যই নজর কাড়লেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সি ওপেনার স্যাম কনস্টাস। ৬২ বলে ৬০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। বিরাট কোহলির সঙ্গে তাঁর ঝামেলার গল্প কারোর কাছেই অজানা নয়। পাশাপাশি উসমান খোওয়াজা (৫৭), মারনাস লাবুশেন (৭২) এবং স্টিভেন স্মিথের (৬৮) ব্যাট থেকেও ঝকঝকে হাফসেঞ্চুরি দেখা যায়। কপাল খারাপ ট্রাভিস হেডের। এই ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারলেন না।

ভারতীয় বোলারদের মধ্যে আবারও নজর কাড়লেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি একাই তিনটে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যদি ৪০০ রানেরও টার্গেট দেয়, তাহলেও সেটা টিম ইন্ডিয়ার কাছে খুব একটা সহজ হবে না। এই ম্যাচে শুভমান গিলকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। বদলে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে টিম ইন্ডিয়ার হাতে একজন কম ব্যাটার রয়েইছে। এই পরিস্থিতিতে ভারতীয় কীভাবে পালটা লড়াইয়ের পরিকল্পনা করে, সেটাই আপাতত দেখার। 


```