Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বদলাল ভাগ্যের চাকা, অস্ট্রেলিয়ার টিকিট কনফার্ম ভারতের ৩ ক্রিকেটারের

এই সিরিজে আশা করা হয়েছিল যে টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার মহম্মদ সামি হয়ত কামব্যাক করতে পারবেন।

বদলাল ভাগ্যের চাকা, অস্ট্রেলিয়ার টিকিট কনফার্ম ভারতের ৩ ক্রিকেটারের

ঘোষিত ভারতীয় ক্রিকেট স্কোয়াড

শেষ আপডেট: 26 October 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এই সফরে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকার ট্রফি খেলবে। এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এই স্কোয়াডে তিন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

এই তালিকায় নাম রয়েছে তরুণ পেসার হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য তাঁকে রাখা হয়েছে। এছাড়া এই স্কোয়াডে নীতিশ কুমার রেড্ডিকে অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে। এর পাশাপাশি রোহিত শর্মাকে কভার করার জন্য অভিমন্যু ঈশ্বরণকেও দলে রাখা হয়েছে।

কোমরে চোট রয়েছে কুলদীপ যাদবের। সেকারণে চিকিৎসকরা তাঁকে বেশ অনেকটাই লম্বা সময় ধরে রিহ্যাবের পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ঠাঁই হল না অক্ষর প্যাটেলেরও। তবে ওয়াশিংটন সুন্দর নিজের জায়গাটা ধরে রাখলেন। 

তবে সবথেকে বড় বিষয় হল, এই সিরিজে আশা করা হয়েছিল যে টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার মহম্মদ সামি হয়ত কামব্যাক করতে পারবেন। কিন্তু, তেমন কোনও ছবি দেখতে পাওয়া গেল না। ২০২৩ সালের নভেম্বর মাসে একদিনের ক্রিকেট বিশ্বকাপে শেষবার তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকে চোটের কারণে তিনি আর টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেননি।

বর্ডার-গাভাসকার ট্রফির পূর্ণাঙ্গ সূচি

প্রথম টেস্ট : ২২-২৬ নভেম্বর, পারথ
দ্বিতীয় টেস্ট : ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড (গোলাপি বল টেস্ট)
তৃতীয় টেস্ট : ১৪-১৮ ডিসেম্বর, ব্রিসবেন
চতুর্থ টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
পঞ্চম টেস্ট : ৩-৭ জানুয়ারি, সিডনি

টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ ক্রিকেটার :

মুকেশ কুমার, নভদীপ সাইনি এবং খলিল আহমেদ।


```