Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বদলে যাচ্ছে বক্সিং ডে টেস্টের সময়? জেনে নিন ম্যাচের সঠিক টাইমিং

এখনও পর্যন্ত এই সিরিজে মোট তিনটে ম্যাচ খেলা হয়েছে।

বদলে যাচ্ছে বক্সিং ডে টেস্টের সময়? জেনে নিন ম্যাচের সঠিক টাইমিং

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 23 December 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে এই সিরিজে তিনটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এরমধ্যে ভারত এবং অস্ট্রেলিয়া একটি করে ম্যাচে জয়লাভ করেছে। আর একটা ম্যাচ ড্র হয়েছে।

এবার চতুর্থ টেস্ট ম্যাচের পালা। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হবে। এই ম্যাচ কখন থেকে শুরু হবে, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। আসলে চতুর্থ টেস্ট ম্যাচ ভারতীয় সময় অনুসারে ভোর ৫টা বেজে ৫০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, মেলবোর্নে টেস্ট ম্যাচ শুরুর সময় ইতিমধ্যেই বদলে গিয়েছে।

কখন থেকে শুরু হবে চতুর্থ টেস্ট ম্যাচ?

এখনও পর্যন্ত এই সিরিজে মোট তিনটে ম্যাচ খেলা হয়েছে। আর এই তিনটে ম্যাচই আলাদা আলাদা সময়ে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্ট ম্যাচ আবার নতুন সময়ে শুরু হতে চলেছে। শুরুতেই বলে রাখা ভাল, ভারতীয় ক্রিকেট সমর্থকদের ঘুমের অন্তত বারোটা বাজতে চলেছে।

আসলে ভারতীয় সময় অনুসারে, চতুর্থ টেস্ট ম্যাচ ভোর ৫টা থেকে শুরু হবে। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টার অ্যাপে দেখতে পাওয়া যাবে। এছাড়া স্টার স্পোর্টসে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে।


```