Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লজ্জার হার সিডনিতে, বর্ডার-গাভাসকার ট্রফিতে মুখ পুড়ল টিম ইন্ডিয়ার

ঋষভ পন্থ ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই লড়াই করতে পারলেন না।

লজ্জার হার সিডনিতে, বর্ডার-গাভাসকার ট্রফিতে মুখ পুড়ল টিম ইন্ডিয়ার

সিডনি টেস্টে পরাস্ত ভারত

শেষ আপডেট: 5 January 2025 09:08

দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টেও মুখ রক্ষা হল না টিম ইন্ডিয়ার। মাত্র তিন দিনের মধ্যে ৬ উইকেটে ম্যাচটা পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। এই সিরিজে ভারত ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার যাবতীয় দরজাও বন্ধ হয়ে গেল।

রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক বুমরাহ

এই ম্যাচে খারাপ ব্যাটিং পারফরম্যান্সের কারণে খেলতে নামেননি রোহিত শর্মা। তাঁর বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। টস জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, ভারতীয় ব্যাটাররা সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ১৮৫ রানে গোটা দল অলআউট হয়ে যায়। 

জবাবে অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে অবশ্য নজরকাড়া ব্যাটিং করতে পারেনি। তারা ১৮১ রানে গুটিয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনটে করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া দুটো করে উইকেট শিকার করেছিলেন জসপ্রীত বুমরাহ এবং নীতীশ কুমার রেড্ডি।

দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটাররা

দ্বিতীয় ইনিংসে ৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, এই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। ঋষভ পন্থ ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই লড়াই করতে পারলেন না। টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ব্যাটার ৩৩ বলে ৬১ রান করেন। দ্বিতীয় সর্বাধিক রান করেছেন যশস্বী জয়সওয়াল (২২)। বাকিরা কেউ ১৫ রানের চৌকাঠও স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া যখন মাঠ ছেড়েছিল, সেইসময় স্কোর ছিল ৬ উইকেটে ১৪১ রান। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। আশা ছিল, তৃতীয় দিন অন্তত ভারতের বাকি চারজন ব্যাটার ৫০ থেকে ৭০ রান করতে পারবেন। কিন্তু, মাত্র ১৬ রানের মধ্যেই তাঁরা অলআউট হয়ে যান।

বুমরাহের অনুপস্থিতি ফ্যাক্টর হল টিম ইন্ডিয়ার

চোটের কারণে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে নামেননি জসপ্রীত বুমরাহ। এই সিরিজে তিনি মোট ৩২ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, ভারতের এই কঠিন সময়ে তাঁর অনুপস্থিতি দলের জন্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টানা বল করতে হয় প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজকে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার ৪ উইকেট পড়লেও, বাকিটা আর ম্যানেজ করতে পারেনি টিম ইন্ডিয়া। এই সিরিজের পর টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার যে আতশকাচের নীচে আসবেন, তা বলা যেতেই পারে।


```